1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

কুরবানীকে নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্য করায় প্রধান শিক্ষক গ্রেফতার

লালমনিরহাট প্রতিনিধি।।
  • আপডেটের সময় : শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ২৬২ সময় দর্শন

কুরবানীকে নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্য করায় প্রধান শিক্ষক গ্রেফতার, আইসিটি আইনে মামলা, জেলহাজতে প্ররন

ইদুল আযহার কুরবানীকে নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্য করায় লালমনিরহাটের তালুক শাখাতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পবিত্র কুমার রায় (৫০)কে গ্রেফতার পুর্বক জেল হাজতে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় লালমনিরহাট জেলা জুড়ে মুসলিম সম্প্রদায়ের মধ্যে উত্তোজনার সৃষ্টি হয়েছে।

শনিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করার বিষয়টি নিশ্চিত করেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরজু মো. সাজ্জাদ হোসেন।

এর আগে শুক্রবার জুমার নামাজের পর ওই শিক্ষককে গ্রেফতারের দাবীতে উপজেলার তালুক শাখাতী এলাকায় বিক্ষোভ মিছিল করেন ধর্মপ্রাণ মুসলমানরা। পরে কালীগঞ্জ থানা পুলিশ ওই শিক্ষকে গ্রেফতারের আশ্বাস দিলে ধর্মপ্রাণ মুসলমানরা মিছিল ও সমাবেশ বন্ধ করেন। পরে কালীগঞ্জ থানা পুলিশ শুক্রবার সন্ধ্যায় অভিযান চালিয়ে প্রধান শিক্ষক পবিত্র কুমার রায়কে গ্রেফতার করেন এবং জেলা গোয়েন্দা পুলিশ হেফাজতে তাকে রাখা হয়।

আটক প্রধান শিক্ষক পবিত্র কুমার রায় উপজেলার মদাতী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের তালুক শাখাতী কুমারটারী গ্রামের মৃত্যু উপিন চন্দ্র রায়ের ছেলে।

জানা গেছে, কালীগঞ্জ উপজেলার তালুক শাখাতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পবিত্র কুমার রায় তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক) আইডিতে গত (২১ জুলাই) একটি স্ট্যাটাস দিয়ে লিখেন, নির্বোধের আর্তনাদ’ পশু হত্যা করে ওরা কিভাবে উত্তম হতে পারে? উত্তম প্রানীরাই আজ পৃথিবী ধ্বংসের মুল কারন ওরাই দুষণ করেছে, ধ্বংস করেছে আর ভাবছে ওরাই উত্তম)। বিষয়টি ফেসবুকে ভাইরাল হওয়ার পর পোস্টটি তিনি রিমুভ করে দিয়ে ক্ষমা চেয়ে আরও একটি পোস্ট দেন। এ নিয়ে স্থানীয়দের ব্যাপক ক্ষোভের সৃষ্টি হলে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন ধর্মপ্রাণ মুসলমানরা।

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন বলেন, ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অপরাধে ওই প্রধান শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইসিটি আইনে মামলা দায়েরের পর দুপুরে তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu