1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

নেত্রকোনায় জমির মালিক আতিকুর রহমান (ফরহাদ) কিন্তু দখলে বাচ্চু মিয়া

নেত্রকোনা প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
  • ৩৩১ সময় দর্শন

নেত্রকোনা জেলার সদর উপজেলার লক্ষিগন্জ ইউনিয়নের বাইশধার গ্রামের ২৮ শতাংশ জমি নিয়ে অভিযোগ পাওয়া যায়।

নেত্রকোনা জেলার সদর উপজেলার লক্ষিগন্জ ইউনিয়নের বাইশধার গ্রামের আতিকুর রহমান (ফরহাদ) এর ২৮ শতাংশ জমি ২ লক্ষ ৫০ হাজার টাকা কাঠা বিক্রয় করা হইবে মূলে বাচ্চু মিয়া তা ক্রয় করবে বলে ২৮ শতাংশ জমির মূল্য ৭ লক্ষ ৫০ হাজার টাকা দাম নির্ণয় করা হয়। সেই দাম নির্ণয়ের সুবাদে বাচ্চু মিয়া জামির মালিক আতিকুর রহমান (ফরহাদ)কে জামানত স্বরূপ ৩০ হাজার টাকা দিয়ে ঐ জমিতে সে হাফ বিল্ডিং ঘর তৈরি করে। কিন্তু বাচ্চু মিয়ার কাছে আতিকুর রহমান (ফরহাদ) বাকী টাকা চাইলে তাকে বিভিন্ন তারিখ দিয়ে থাকে টাকা দেওয়ার জন্য।

অদ্যবধী আতিকুর রহমান (ফরহাদ) জমি বিক্রির বাকী টাকা পায়নি। আমি এলাকার গণমান্য ব্যক্তিদের এই বিষয়ে অবগত করলে তারা বাচ্চু মিয়ার সাথে বসে বাকী টাকা আমাকে দেওয়ার কথা বললে বাচ্চু মিয়া বলে আমি সব টাকা তাকে দিয়ে দিয়েছি। কিন্তু দলিল মূলে এই জমির মালিক এখনো আমি। আমি যেন আমার জমির ন্যায্য মূল্য বা জমি ফেরৎ পাই তাই বাংলাদেশ আওয়ামীলীগ সদর উপজেলার সভাপতি এস.এম বজলুল কাদের শাহজাহান স্যারের কাছে গেলে তিনি সব ঘটনা শুনে এবং দলিলপত্রাদি দেখে বলেন এই জমির মালিক এখনো আতিকুর রহমান (ফরহাদ)।

বর্তমানে এই ২৮ শতাংশ জমির মালিক দলিল মূলে আতিকুর রহমান (ফরহাদ) থাকার পরও জোড় করে দখল করে রেখেছে বাচ্চু মিয়া।

এ ব্যাপারে বর্তমান মেম্বার রমিজ রাজা, সাবেক মেম্বার হাবিল মিয়া, ফেরদৌস মিয়া, ফারুক আহমেদ রানা, মো: কামরুল ইসলাম, শাহজাহান, মো: পারভেজ, রফিক, তন্ময়, ইমরুল, আশরাফুল, একলাছ মিয়া, এমদাদুল হক, আকরামসহ আরো অনেকেই বলেন এই জমির মালিক কিনা সূত্রে আতিকুর রহমান ফরহাদ। কিন্তু এই জমি অবৈধভাবে বাচ্চু মিয়া দির্ঘদিন ধরে দখল করে আসছে।

তবে আমরা অনেকবার এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উভয় পক্ষকে একত্র করে এই বিষয়ের একটি গ্রাম্য শালিশের মাধ্যমে মিমাংশা করে ছিলাম। কিন্তু এই সিদ্ধান্ত অবৈধভাবে দখলকারী বাচ্চু মিয়া না মানায় এলাকাবাসীর পক্ষ থেকে আতিকুর রহমান ফরহাদকে আইনীভাবে ব্যবস্থা গ্রহণ করার জন্য বলা হয়েছে।

এ ব্যাপারে আতিকু রহমান ফরহাদ বলেন আমি থানায় আমার স্ত্রীকে পাঠিয়েছি অবৈধভাবে দখলকারী বাচ্চু মিয়ার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করার জন্য।

অভিযোক্ত বাচ্চু মিয়ার পরিবারের সাথে যোগাযোগ করলে তার স্ত্রী ও ছেলে বলেন আমার এই জায়গা আতিকু রহমান ফরহাদের কাছ থেকে কিনে নিয়েছি। তাই আমরা এই জমিতে ঘর তৈরি করে বসবাস করছি।

এ বিষয়ে নেত্রকোণা মডেল থানার অফিসার্স ইনচার্জ খন্দকার শাকের আহমেদ এর সাথে যোগাযোগ কলে তিনি বলেন আমি এখনো অভিযোগ পাইনি, পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu