দীর্ঘ একমাস হাসপাতালে চিকিৎসার পর করোনামুক্ত হয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার। রোববার (১৮ জুলাই) তৃতীয় দফা করোনা পরীক্ষায় তার নেগেটিভ রিপোর্ট আসে। এদিন সন্ধ্যায় তিনি এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফেরেন তিনি।
তার বড় মেয়ে আইরীন মাহবুব বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ১৯ জুন রাতে হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর এভাকেয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। ওই রাতেই তাকে আইসিইউতে নেওয়া হয়।
আরও পড়ুন:
পরদিন কিছুটা সুস্থ হলে তাকে কেবিনে নেওয়া হয়। ২০ জুন পরীক্ষা করা হলে করোনা পজিটিভ শনাক্ত হয়। পরে গত ৩ জুলাই দ্বিতীয় দফার পরীক্ষাতেও একই ফলাফল পাওয়া যায়।