1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ময়মনসিংহ মেডিকেলে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ২৪২ সময় দর্শন

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ২০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৭ জন করোনা শনাক্ত হয়ে এবং ১৩ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শনিবার (১৭ জুলাই) সকাল ৮টা থেকে রোববার (১৮ জুলাই) সকাল ৮টা পর্যন্ত তাদের মৃত্যু হয়।

রোববার (১৮ জুলাই) সকাল সাড়ে ৯ টারি দিকে করোনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।

এসময় তিনি জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন – ময়মনসিংহের ফুলপুর উপজেলার হাওয়া বেগম (৬০), নুরুল হক (৮৫), ভালুকার হেলেনা বেগম (৭০), শেরপুরের নালিতাবাড়ির মোস্তফা কামাল (৪৫), বৈশিষ্ট্য (৭০), আক্কাস আলী (৭৫) ও নেত্রকোনা সদরের আনোয়ার আহমেদ (৫৫)।

এছাড়া এই একই সময়ের মধ্যে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন – ময়মনসিংহ সদরের শাহদত মিয়া (৬৭), শামসুন্নাহার (৬৫), জামালপুরের ইমলামপুর উপজেলার জমিলা খাতুন (৬০), সদরের জামিল হোসাইন (৪৫), নেত্রকোনা সদরের শামসুল হুদা (৭৮), আমরোজ আলি (৭৫), সোনিয়া বেগম (৩২), কেন্দুয়ার রুমেলা আক্তার (৫৫), মোহনগঞ্জের খোদেজা বেগম (৬৫), শেরপুর সদরের নুরুল ইসলাম (৮০), সুইটি বেগম (২৬), গেন্দাফুল (৩৫) ও টাঙ্গাইল সদরের রহিমা খাতুন (৭০)।

ডা. মহিউদ্দিন খান মুন আরও জানান, করোনা ইউনিটে বর্তমানে ৪১১ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২২ জন। নতুন ভর্তি হয়েছেন ৩৮ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭১ জন।

এদিকে ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় ৭৫২ টি নমুনা পরীক্ষা করে ১৯৮ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ২৬ দশমিক ৩২ শতাংশ বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu