1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

জামালপুরে একক আধিপত্যে মহিলা দলের কার্যক্রম বিলুপ্তির পথে

হাসান আহাম্মেদ সুজন জামালপুর জেলা প্রতিনিধি।
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ২৭৪ সময় দর্শন

একক আধিপত্যের কারণে জামালপুর জেলা মহিলা দলের কার্যক্রম বিলুপ্তির পথে। নামকাওয়াস্তে চলছে দলের কার্যক্রম। কবে কমিটি গঠন হয়েছিল তাও মনে নেই অনেক নেত্রীর।

জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক আক্তার জাহান মনি মারা যাওয়ায় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় সাইদা আক্তার শ্যামাকে। জেলা সভানেত্রী সাহিদা আক্তার রিতা থাকেন ঢাকায়।

মন চাইলে তিনি জামালপুর এসে অল্প কিছু সময় অবস্থান করে চলে যান। এ অবস্থায় দলের কার্যক্রমে দেখা দিয়েছে অচলাবস্থা। সহসাই সমস্যা কাটিয়ে ওঠার কোনো লক্ষণও নেই। জেলা বিএনপির এক নেতা জানান, ২০১০ সালে জামালপুর জেলা মহিলা দলের কমিটি গঠন করা হয়।

কেন্দ্রীয় নেত্রী সাহিদা আক্তার রিতাকে সভানেত্রী ও আক্তার জাহান মনিকে সাধারণ সম্পাদক করে এ কমিটি অনুমোদন দেন কেন্দ্রীয় নেতারা। এরপর দীর্ঘ সময় কেটে গেলেও আর কোনো কমিটি গঠন করা হয়নি।

২০১৬ সালে আক্তার জাহান মনি জটিল রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হলে কমিটির যুগ্ম সম্পাদক সাইদা আক্তার শ্যামাকে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দেওয়া হয়। পরে আক্তার জাহান মনি ২০১৭ সালের ২ মে মৃত্যুবরণ করলেও আজ পর্যন্ত আর কোনো কমিটি গঠন করা হয়নি।

কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুনের একক আধিপত্য বিস্তারের কারণে পুরোনো অনেক নেতাকর্মী দলের হাল ছেড়ে দিয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে একজন মহিলা দলনেত্রী জানান, অষ্টম শ্রেণিতে পড়ালেখা করা অবস্থায় মহিলা দলের রাজনীতি শুরু করেছি। জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুনের একক প্রভাব বিস্তারের ফলে দল আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। তার স্ত্রী আরমিন আক্তার মিতুকে দলে এনে গুরুত্বপূর্ণ পদ দিয়েছেন।

তার অনুমিত ছাড়া কেউ কোনো কাজই করতে পারেন না। অপরদিকে, সাইদা আক্তার শ্যামাকে জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়ার পর থেকে দলের কার্যক্রমে কিছুটা গতিশীলতা ফিরে আসে।

কিন্তু বেশিদিন তা অব্যাহত থাকেনি। দলের নিবেদিত প্রাণদের বাদ দিয়ে জামালপুর সদর উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগমকে কেন্দ্রীয় কমিটির সদস্য পদ দিলে আবারো নিষ্ক্রিয় হয়ে যায় মহিলা দলের কার্যক্রম।

জেলা শহরে মহিলা দলের নাম শোনা গেলেও সরিষাবাড়ি, মেলান্দহ, মাদারগঞ্জ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জে এ দলের কোনো অস্তিত্ব নেই। কোনো কমিটি আছে কিনা দলের কেউ বলতে পারেন না। দীর্ঘদিন কমিটি না থাকার ফলে এ অবস্থার সৃষ্টি হয়েছে। কমিটি গঠনের কোনো লক্ষণও নেই। ফলে মহিলা দলের নাম আস্তে আস্তে ভুলতে বসেছে তৃণমূল।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu