1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

মানা হচ্ছে না স্বাস্থ্য বিধি, লালমনিরহাটে টিসিবির পণ্য বিক্রিতে হচ্ছে অনিয়ম

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ২২২ সময় দর্শন

লালমনিরহাটে টিসিবির নানা অনিয়ম আর অব্যবস্থাপনায় স্বাস্থ্যবিধি না মেনে চলছে পণ্য বিক্রি। সেই সাথে টিসিবি’র পন্য নিতে আসা অনেকের মুখে ছিল না মাস্ক।

নিয়ম না মেনে একই ব্যাক্তিকে একাধিক প্যাকেজ দেওয়া হলেও গরিব ও অসহায় মানুষ পাচ্ছে না ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) এই সুবিধা। স্বাস্থ্য বিধি তো মানাই হচ্ছে না।

গাদাগাদি করে শতশত মানুষ টিসিবি’র পন্য ক্রয় করেছেন। মঙ্গলবার (১৩ জুলাই) বিকেলে,লালমনিরহাট সদর উপজেলা পরিষদ চত্বরে জেলা মার্কেটিং অফিসার আব্দুর রহিমের উপস্থিতিতেই এই অনিয়ম চোখে পড়ে।

সরেজমিনে দেখা যায়, নিয়মবহির্ভূত ভাবে শুধু পরিচিত হওয়ার কারনে কাটুন বোঝাই টিসিবি’র সয়াবিন তেল রিকশায় নিয়ে যেতে দেখা যায় এক ব্যাংক কর্মকর্তাকে।

শুধু তাই নয় জেলা মার্কেটিং অফিসার আব্দুর রহিম উপস্থিত থাকা অবস্থায় অনেককেই লাইনে না দাঁড়িয়েই টিসিবির পণ্য কিনতে দেখা যায়।

একই সময় মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ও দরিদ্র পরিবারের মানুষেগুলো টিসিবির পণ্য ক্রয়ের জন্য প্রখর রোদ ও তীব্র গরমে লম্বা লাইনে দাঁড়িয় আছে। এ সময় সাংবাদিকদের দেখে লাইনে দাঁড়ানো সাহেব আলী, সাদ্দামসহ অনেকেই বলেন, লাইনে না দাঁড়িয়ে অনেকেই এভাবে টিসিবির পন্য কিনে নিচ্ছেন।

আর আমরা অসহায়রা কঠোর রোদে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও মালামাল পাই না। শুনেছি এ সব সুবিধা আমাদের মতো গরীবদের জন্য অথচ আমরাই এই পণ্য পাই না। এ বিষয়ে জেলা মার্কেটিং অফিসার আব্দুর রহিমের সাথে কথা বলতে গেলে তিনি সাংবাদিকদের কোন প্রশ্নের জবাব না দিয়ে সংবাদ প্রকাশ করার কথা বলে দ্রুত সেখান থেকে সটকে পড়েন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu