1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপা উপজেলা আ’লীগের নবগঠিত কমিটির প্রতিবাদে বীর মুক্তিযোদ্ধাদের আয়োজনে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ১৮৬ সময় দর্শন

গলাচিপা উপজেলা আ’লীগের নবগঠিত কমিটির প্রতিবাদে বীর মুক্তিযোদ্ধাদের আয়োজনে মানববন্ধন ও সংবাদ সম্মেলন গলাচিপা উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটিতে বিএনপি, জামাত, শিবির ও রাজাকারের সন্তানদের অন্তর্ভুক্ত করার প্রতিবাদে পটুয়াখালীর গলাচিপায় মানববন্ধন ও সংবাদ সম্মেলন হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধাগণ, মুজিব আদর্শে বিশ্বাসী ও ত্যাগী আওয়ামী লীগ সমর্থকগণ উপস্থিত ছিলেন।

মানববন্ধন শেষে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন ও সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গলাচিপা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মু. নুরুল ইসলাম ধলা।

বীর মুক্তিযোদ্ধা মু. নুরুল ইসলাম ধলা মানববন্ধন ও সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে বলেন, গলাচিপা উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটির মধ্যে কতিপয় বিএনপি, জামাত, রাজাকার এবং যুদ্ধাপরাধী সন্তানদের নাম রয়েছে। যা দেখে মুক্তিযোদ্ধাগণ ও ত্যাগী নেতাকর্মীগণ ক্ষুব্ধ এবং বিস্মিত হয়েছি।

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগ কমিটি গঠনের ক্ষেত্রে যে নির্দেশনা দিয়েছেন তা উপেক্ষা করে ওই সমস্ত কতিপয় বিতর্কিত ব্যক্তিকে গলাচিপা উপজেলা আওয়ামী লীগের কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সে বিষয়ে আওয়ামী লীগ সমর্থিত পরিবার ও মুক্তিযোদ্ধাগণ জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে বিতর্কিত লোকদেরকে নবগঠিত কমিটি থেকে অবিলম্বে অব্যাহতি দিয়ে বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী, ত্যাগী ও যোগ্য লোকদের নাম অন্তর্ভুক্ত করার জন্য আপনাদের মাধ্যমে কেন্দ্রীয় কমিটি, জেলা নেতৃবৃন্দ ও উপজেলা নেতৃবৃন্দের প্রতি জোর দাবি জানাচ্ছি।

এ সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. নিজাম উদ্দিন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মো. ফোরকান করিম, বীর মুক্তিযোদ্ধা কালিপদ কর্মকার প্রমুখ।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu