1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

হাতীবান্ধায় সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা, ৭ দিনের মধ্যে আসামী গ্রেফতারের আশ্বাস দিলেন ওসি

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট
  • আপডেটের সময় : সোমবার, ১২ জুলাই, ২০২১
  • ১৮১ সময় দর্শন

সংবাদ সংগ্রহ করতে গিয়ে এবার লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় সাংবাদিক সেলিম সম্রাট সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। এসময় তার ক্যামেরা ভাংচুর করা হয়।

রোববার (১১ জুলাই) বিকাল ৫টায় ওই উপজেলার বড়খাতা ইউনিয়নের ৪নং ওয়ার্ড (উত্তর পাড়া) এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৩জনকে আসামী করে হাতীবান্ধা থানায় লিখিত অভিযোগ দেয় সাংবাদিক সেলিম সম্রাট।

আহত সাংবাদিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। সে দৈনিক বাহান্নর আলো ও সৃষ্টি টেলিভিশনের লালমনিরহাট জেলা প্রতিনিধি এবং লালমনিরহাট রিপোর্টাস ইউনিটির তথ্য বিষয়ক সম্পাদক।

জানা গেছে, রোববার বিকেলে বড়খাতা ইউনিয়নের উত্তর পাড়া এলাকায় জমি জবরদখল সংক্রান্ত সংবাদ সংগ্রহ করতে যান সাংবাদিক সেলিম সম্রাট।

এসময় তাকে সংবাদ সংগ্রহে বাধা প্রদান করেন এবং তার আইডিকার্ড দেখতে চান মোঃ তাইজুল ইসলাম মুকুট নামে ব্যাক্তি। সাংবাদিক সেলিম সম্রাট তার পরিচয় পত্র দেখালে তা কেড়ে নিয়ে অতর্কিতভাবে তার উপর হামলা করে গুরুতর আহত করেন।

এ সময় তার সাথে থাকা ক্যামেরা ভাংচুর করা হয়। পরে আহত অবস্থায় সাংবাদিক সেলিম সম্রাটকে স্থানীয়রা উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে লালমনিরহাট রিপোর্টাস ইউনিটির সভাপতি মোঃ ইউনুস আলী বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল তাই আইনি প্রক্রিয়ার মাধ্যমেই আমরা কাজ করবো।

দ্রুততম সময়ের মধ্যে অপরাধীকে গ্রেফতার করে আইনের আওতায় আনা না হলে মানববন্ধনসহ কঠোর আন্দোলন করা হবে বলে জানান তিনি।

এবিষয়ে কথা বলার জন্য হামলাকারী তাইজুল ইসলাম মুকুটের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়। হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে ৭দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করাসহ আসামী গ্রেফতারের কথা জানান।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu