1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

প্রধানমন্ত্রীর উপহারের ঘর পরিদর্শনে জেলা প্রশাসক

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ১৮২ সময় দর্শন

পটুয়াখালীর নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন যোগদানের পর প্রথমবারের মত গলাচিপা উপজেলা পরিদর্শনে আসেন। শনিবার সকাল ১০টায় তিনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা প্রশাসনের সাথে বৈঠক করেন।

এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সাহিন ও উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে জেলা প্রশাসক সড়কপথে পলাচিপা আসার পথে আমখোলা ইউনিয়নে করোনাকালীন অসহায় খেটে খাওয়া মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন।

এর পর মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতাধীন ভূমিহীণ ও গৃহহীণদের জন্য প্রধানমন্ত্রীর উপহারের ঘর পরিদর্শনের জন্য জেলা প্রশাসক উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কলাগাছিয়া বাজার ও রতনদী তালতলী ইউনিয়নের উলানিয়া বন্দরে নির্মিত ঘরগুলো ঘুরে দেখেন এবং কাজের অগ্রগতির খোঁজখবর নেন।

এ সময় তিনি উপকারভোগীদের সঙ্গেও কথা বলেন ও তাদের সার্বিক অবস্থার খোঁজখবর নেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর উপহারের এই ঘর এখন আপনাদের।

এই ঘরের ভাল-মন্দ সবকিছু দেখার দায়িত্বও আপনাদের। তারপরেও কখনো কোন সমস্যা মনে করলে ঘরের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানাবেন।’

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হুমায়ূন কবির, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ সাহিন, উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম দেলোয়ার হোসাইন প্রমুখ।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu