1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

লালমনিরহাটে ধর্ষণের চেষ্টার ঘটনা ধামাচাপা দিতে ছিনতাইয়ের অভিযোগ

লালমনিরহাট প্রতিনিধি।।
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ২০৭ সময় দর্শন

 লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের উত্তর জাওরানী গ্রামে ধর্ষণের চেষ্টার ঘটনা ভিন্নখাতে নিতে নিযার্তনের শিকার ওই নারীর পরিবারের বিরুদ্ধে কথিত ছিনতাইয়ের অভিযোগ তোলা হয়েছে।

অভিযোগ উঠেছে, ভেলাগুড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুর রহমান রিপন প্রভাব খাটিয়ে ধর্ষণের ঘটনা থেকে তার ভগ্নিপতি মহি উদ্দিন মহিরকে বাঁচাতে প্রতিপক্ষের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ তুলে থানায় এ অভিযোগ করেন। এ ঘটনায় থানায় পাল্টা-পাল্টি অভিযোগ করেছেন দুই পক্ষ। পুলিশ বলছে, দুইটি অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

প্রাপ্ত অভিযোগ সুত্রে জানা গেছে, ওই ইউনিয়নের পুর্ব কাদমা গ্রামের আব্দুস ছাত্তারের পুত্র মহি উদ্দিন মহির ৩ জুলাই রাতে পার্শ্ববতর্ী উত্তর জাওরানী গ্রামে এক নারীকে ধর্ষনের চেষ্টার সময় স্থানীয়রা তাকে আটক করেন।

অভিযোগ উঠেছে, খবর পেয়ে মহি উদ্দিন মহিরের শ্যালক ও ভেলাগুড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুর রহমান রিপনসহ কয়েকজন ঘটনাস্থলে গিয়ে মহিরকে ছিনিয়ে নিয়ে আসে। পরে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় মহি উদ্দিন মহির ছিনতাইয়ের কবলে পড়েছেন এমন অভিযোগ তুলে ওই ইউনিয়নের চেয়ারম্যান মহির উদ্দিনের পুত্র জাহাঙ্গীর আলম ও ওই নারীর পুত্রের বিরুদ্ধে টাকা ছিনতাই ও মারধরের অভিযোগে থানায় একটি লিখিত অভিযোগ করেন। এ ঘটনায় ধর্ষনের চেষ্টার বিচার চেয়ে ওই নারীও থানায় অভিযোগ করেছেন।

ওই নারীর পরিবারের অভিযোগ, ভেলাগুড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুর রহমান রিপন ক্ষমতার প্রভাব খাটিয়ে ধর্ষণের চেষ্টায় আটক তার ভগ্নিপতিকে ছিনিয়ে নিয়ে গিয়ে উল্টো নিযার্তিত নারীর পরিবারের বিরুদ্ধে ছিনতাইয়ের মিথ্যা অভিযোগ করেন।

এ বিষয়ে ভেলাগুড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুর রহমান রিপন তার বিরুদ্ধে অভিযোগ গুলো অস্বীকার করে বলেন, তাকে হয়রানী করতে যড়ষন্ত্র মুলক তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে।

তবে তার ভগ্নিপতি মহি উদ্দিন মহির বলেন, ভেলাগুড়ি ইউনিয়ন চেয়ারম্যানের পুত্র জাহাঙ্গীর ও গ্রাম পুলিশ শামীম তাকে আটক করে মারধর করেছেন। হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম বলেন, এ ঘটনায় পাল্টা-পাল্টি দুইটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu