1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় ভোগদখলীয় জমিতে জোরপূর্বক ঘর তোলার ঘটনায় মামলা, আটক ১

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ১৬৪ সময় দর্শন
গলাচিপায় ভোগদখলীয় জমিতে জোরপূর্বক ঘর তোলার ঘটনায় মামলা, আটক ১

পটুয়াখালীর গলাচিপায় ভোগ দখলীয় জমিতে একদল সন্ত্রাসী রাতের আধারে অনধিকার প্রবেশ করে জোরপূর্বক ঘর তোলার কাজে বাধা দেয়ার সময় অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৬ জুলাই) দিবাগত রাতে পৌরসভার ২নং ওয়ার্ডের শ্যামলীবাগ এলাকায় ঘটনাটি ঘটে।

এ ঘটনায় বুধবার গলাচিপা মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক ফজলুর রহমান বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে গলাচিপায় থানায় একটি মামলা দায়ের করেছেন। আসামীরা হলেন মো. জসিম খান, আলামিন খান, রবিউল খান, মোসা. ফাতেমা বেগম, আবুল বাসার খান, আলতাফ হোসেন মিস্ত্রি ও হামিদা বেগম।

মামলা সূত্রে জানা গেছে, পৌরসভার ২নং ওয়ার্ডের শ্যামলীবাগ শাহী জামে মসজিদের পূর্ব পাশে নাইয়া বাড়ির রাস্তার পশ্চিম পাশে বাদীর রেকর্ডীয় ভোগ দখলীয় ৯ শতাংশ জমি রয়েছে। যার জেএল নং ৪৯, এস এ খতিয়ন নং ৯৭/৯৯/১০১ এবং দাগ নং ১৯২।

মামলার আসামীদের সাথে এই জমি নিয়ে গলাচিপা সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট আদালতে সি আর মামলা নং ১৫২/২১ সমনকৃত রয়েছে। কিন্তু জমি-জমা ও পারিবারিক বিরোধের জের ধরে বিবাদীরা মঙ্গলবার দিবাগত রাতে খালি জায়গায় অনধিকার প্রবেশ করে রাতের আঁধারে ঘর তোলার পায়তারা করে।

বাদী ফজলুর রহমানের শ্যালক মো. জাকির হোসেন টের পেলে এতে বাধা দেয়। বাধা দেয়ায় সন্ত্রাসীরা লাঠি-সোটা ও লোহার রড দিয়ে এলোপাথারী পিটিয়ে ফুলা জখম ও রক্তাক্ত করে।

এ ঘটনায় জাকির হোসেনের স্ত্রী খাইরুন্নেছার কাপড় টানা হেচড়া পূর্বক শ্লীলতাহানির চেষ্টা চালায়। ঘটনার সময় তার গলায় থাকা ৭৫ হাজার টাকা দামের ১ ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়। তাদের ডাক চিৎকারে আশে পাশের মানুষ এগিয়ে আসার চেষ্টা করলে তাদের খুন জখমের হুমকি চালায়। পরে স্থানীয়রা উদ্ধার করে আহতদের গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনায় গলাচিপা থানা অফিসার ইনচার্জ এম আর শওকত আনোয়ার জানান, মামলা হয়েছে এবং ১নং আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu