1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

১২টি বিয়ে করা হাসেম ভেন্ডারের ‘নারী নির্যাতনের’কাহিনী

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২০
  • ৪১১ সময় দর্শন

ঠাকুরগাঁও সদর উপজেলার বালিয়া ইউনিয়নে পরিষদ পাড়া এলাকার বাসিন্দা আবুল হাসেমের (ভেন্ডার) বিরুদ্ধে বিয়ের পর একাধিক নারীকে নির্যাতনের অভিযোগ উঠেছে।

আবুল হাসেম (৫৫) ঠাকুরগাঁও সদর উপজেলার বালিয়া ইউনিয়নের কিসামত শুখানপুখুরী গ্রামের মৃত ওসমান গনির ছেলে।

স্থানীয়রা জানান, হাসেম ভেন্ডার একজন ‘লম্পট, চরিত্রহীন, মাদক ব্যবসায়ী এবং অসৎ’ প্রকৃতির মানুষ। হাসেম একটি পানের দোকান করতো। এখন তিরি স্ট্যাম্প ব্যবসায়ী। প্রথম স্ত্রীকে বিয়ের পর শ্বশুর মারা গেলে সু-কৌশলে জায়গা-জমি সব লিখিয়ে নেয় নিজের নামে।

বিয়ে করা তার নেশা, একাধারে তিনি পঞ্চগড় জেলার ময়দান দীঘি, ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া, আখানগর, জগন্নাথপুর বাহাদুর পাড়া, মাদ্রাসাপাড়া, আদর্শ বাজার কলোনী পাড়াসহ বিভিন্ন এলাকায় ১২টি বিয়ে করে। এছাড়াও নামে বে-নামে অনেক স্ত্রী আছে।

হাসেমের এক স্ত্রী বলেন, আবুল হাসেম একজন ভয়ঙ্কর প্রকৃতির লোক। তার নির্যাতনের কথা আমি বলে শেষ করতে পারব না। সে আমাকে এমন জায়গায় এসিড দিয়ে পুড়ে দিয়েছে যা কাউকে দেখাতে ও বলতে পারব না। সে আমাকে মারার জন্য অনেক কৌশল করেছে। আমার মা-ভাই-বোনদের পথে বসিয়েছে। প্রতিবাদ করলেই চালায় আমার উপর পাশবিক নির্যাতন।

হাসেমের আরেক স্ত্রী বলেন, হাসেম ভেন্ডার একজন অসৎ প্রকৃতির মানুষ। সে আমার উপর প্রায় সময় নির্যাতন চালাতো। ভরোন-পোষণ ঠিক মতো দিত না। সে সু-কৌশলে আমার কাছে একটি কাগজে স্বাক্ষর নিয়ে বিভিন্ন ধরনের অপমানমূলক কথা বলে বেড়াচ্ছে।

এ প্রসঙ্গে আবুল হাসেম (ভেন্ডার) মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিয়ে আমার প্রয়োজন ছিল সে জন্য করেছি। এটা তো তেমন কোনো বিষয় না বলে মুঠোফোন কেটে দেন।

স্থানীয় ইউপি সদস্য সফিকুল ইসলাম বলেন, হাসেম ভেন্ডার একজন খারাপ মানুষ। তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। স্থানীয়ভাবে অনেক বিষয় মিমাংসা করা হয়েছে।

বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নূর এ এলম সিদ্দিকী বলেন, হাসেম ভেন্ডারের বিয়ে করাটা নেশায় পরিণত হয়েছে। তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে।

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম বলেন, শহরের মাদরাসাপাড়া মহল্লার এক নারী হাসেম ভেন্ডারের বিরুদ্ধে অভিযোগ দিয়েছিল। আমরা ওই নারীকে পারিবারিক আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu