1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় রাতের আঁধারে ঘর তুলে জমি দখল

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ১৬৩ সময় দর্শন

পটুয়াখালীর গলাচিপায় অন্যের বন্দোবস্তকৃত জায়গায় রাতের আঁধারে ঘর তুলে জমি দখলের অভিযোগ উঠেছে আতিকুর রহমানের (হেলাল হাওলাদার) বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে সোমবার (৫ জুলাই) গভীর রাতে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের উলানিয়া বন্দরে।

অভিযুক্ত হেলাল হচ্ছেন ওই এলাকার আ. রব হাওলাদারের ছেলে। আর ভুক্তভোগী স্বপন চন্দ্র কর্মকার হলেন একই এলাকার মৃত শতিশ চন্দ্র কর্মকারের ছেলে।

এ ঘটনায় স্বপন চন্দ্র কর্মকার মঙ্গলবার হেলালের বিরুদ্ধে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেন।ভুক্তভোগী স্বপন চন্দ্র কর্মকার জানান, দীর্ঘ ১১ বছর ধরে উলানিয়া মৌজার জে এল নং-১০৪ এর ১৪৭ নং খতিয়ানের ৩৫৮, ১৬১, ১৬২, ১২৪ ও ১৪৭ নং দাগের বন্দোবস্তকৃত জমি ভোগ দখল করে আসছিলেন।

ওই দাগে ভুক্তভোগী স্বপনের জমির মধ্যে অভিযুক্ত হেলাল জমি পাবেন বলে দাবি করেন। কিন্তু ওই জমি সরকারে কাছ থেকে বন্দোবস্ত নিয়েছেন স্বপন।

ওই জমি বন্দোবস্ত নেয়ার পর থেকে স্বপন নিয়মিত সরকারের কর পরিশোধ করে আসছেন। জমির বর্তমান দাখিলাও স্বপনের নামে। সোমবার গভীর রাতে হেলাল অন্যায়ভাবে স্বপনের জায়গায় ঘর তুলে জমি দখলের চেষ্টা করছেন।

হেলালের কোন বৈধ কাগজপত্র নেই বলেও জানান স্বপন।অভিযুক্ত হেলাল বলেন, ওই জায়গা আমাদের রেকর্ডীয় পৈত্রিক সম্পত্তির সামনের খাস জায়গা হওয়ায় আমরা বিভিন্ন সময়ে চাষাবাদ করে আসছি।

স্বপন কর্মকারের জায়গা হলে ৪/৫বছর ধরে তিনি জায়গার কাছে আসেননি কেন? এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে বিষয়টি দেখা হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu