1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

সাংবাদিক আছাদের বাবার মৃত্যুতে বিপিজেএ জামালপুর জেলা শাখার দোয়া – মাহফিল

হাসান আহাম্মেদ সুজন, জামালপুর প্রতিনিধি।
  • আপডেটের সময় : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ২০৯ সময় দর্শন

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন জামালপুর জেলা শাখার প্রচার সম্পাদক সাংবাদিক এস.এম হোসাইন আছাদের বাবা সৈয়দ আবু আল ফাত্তাহ্ (ফাতা মিয়া) এর মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৪ জুলাই রোববার বাদ আছর স্থানীয় শেখ হাসিনা মেডিকেল কলেজ রোড উমির উদ্দিন মার্কেটের বিপিজেএ এর অস্থায়ী কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন জামালপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো. জুলফিকার আলী ডালীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম তুফানের সঞ্চালনায় দোয়া মাহফিলে ৭নং ওয়ার্ড কাউন্সিলর সাংবাদিক আলী আজাদ মোল্লা, শ্রমিকলীগ নেতা সানোয়ার হোসেন ছানু, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন জামালপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নিপুন জাকারিয়া, প্রচার সম্পাদক এস.এম হোসাইন আছাদ, সদস্য আব্দুল গফুর, হাসান আহাম্মেদ সুজন, সাধারণ সদস্য সাখাওয়াত হোসেন স্বপন, সোহান মিয়া,ফজলে এলাহী রাব্বী প্রমুখ।

এসময় উত্ত সংগঠনের সকল সদস্য ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য- গত ২ জুলাই শুক্রবার বাদ আছর জামালপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের হোসেনপুর (মিয়াবাড়ী), লাঙ্গলজোড়া নিবাসী মরহুম সৈয়দ মাতেছম আলীর একমাত্র ছেলে ও সাংবাদিক এস.এম হোসাইন আছাদের বাবা সৈয়দ আবু আল ফাত্তাহ্ (ফাতা মিয়া) নিজ বাড়িতে হ্নদযন্ত্র ক্রীয়া বন্ধ হয়ে মৃত্যু বরন করেন ইন্নালিল্লাহি… রাজিউন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো প্রায় ১০৭ বছর। পরে ৩ জুলাই শনিবার বেলা ১১টার দিকে তাকে নিজ বাড়ীতে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu