1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

জমি সংক্রান্ত জেরে শ্বশুর ও ভাতিজা বৌকে পিটিয়ে হাসপাতালে পাটালো সন্ত্রাসীরা

লালমনিরহাট প্রতিনিধি।।
  • আপডেটের সময় : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ১৯২ সময় দর্শন

জমির সামান্য আইল (জমির সীমানা) কাটাকে কেন্দ্র করে চাচা আবুল হোসেন ও ভাতিজা বৌ দিলরুবা বেগমকে পিটিয়ে হাসপাতালে পাঠানোর অভিযোগ পাওয়া গেছে এরশাদ, দুলু,

আব্দার ও আসাদুল গং এর বিরুদ্ধে। বর্তমানে গুরুতর আহত আবুল হোসেন ও দিলরুবা বেগম সঙ্গাহীন অবস্থায় লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার (৩ জুলাই) দুপুরে এ ব্যাপারে বাদি হয়ে চারজনকে আসামী করে লালমনিরহাট সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন দিলরুবার স্বামী মোঃ আনারুল হক।

অভিযোগ সুত্রে জানা যায়, দির্ঘদিন থেকে আবুল হোসেনের সাথে একই এলাকার এরশাদ গং এর জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন বৃহস্পতিবার (১ জুলাই) আবুল হোসেনের ভাতিজা জমিতে ধানের চারা রোপন করবে বলে জমির আইল (সীমানা) কেটে জমি তৈরী করে। এতে জমির আইল একটু বেশি কেটে ফেলেছে বলে অভিযোগ করে এরশাদ গং। পরে তারা সন্ধ্যার পর রড, ছোরাসহ দেশীয় অস্ত্র নিয়ে আবুল হোসেনের বাড়িতে এসে গালিগালাজ করতে থাকে।

এ সময় কেন তারা তার বাড়িতে এসে গালিগালাজ করছে জানতে চাইলে এরশাদ, দুলু, আব্দার ও আসাদুল রড দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেয়। এতে আবুল হোসেন সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ি। এরপরেও সন্ত্রাসীরা তাকে পেটানো অব্যাহত রাখে। এসময় চাচা শ্বশুরকে বাচানোর জন্য ভাতিজা বৌ দিলরুবা এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাকেও বেধরক মারপিট করে সঙ্গাহিন করে ফেলেন।

পরে স্থানীয় লোকজন তাদের বাচাতে এগিয়ে আসলে সন্ত্রাসীরা আবারও তাদের দেখে নেয়ার হুমকী প্রদর্শন করে পালিয়ে যায়। পরে তাদের দুইজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে আহত আবুত হোসেন ও দিলরুবা বেগম সঙ্গাহীন অবস্থায় হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহা আলম জানান, এ ব্যাপার একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu