1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

স্বামীকে পিটিয়ে পুলিশে সোপর্দ , পারিবারিক কলহের জেরে গৃহবধুর আত্মহত্যা

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ১৭৩ সময় দর্শন

নোয়াখালীর সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে এক গৃহবধু আত্মহত্যা করেছে। ওই গৃহবধুর আত্মহত্যার জেরে স্বামীকে হত্যার অভিযোগে আটকে রেখে বেধড়ক মারধর করেছে।

নিহত ফারহানা আক্তার প্রিয়াংকা (২৬) উপজেলার নোয়াখালী ইউনিয়নের পশ্চিম চর উরিয়া গ্রামের সালা উদ্দিন পরানের মেয়ে।

বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টার দিকে উপজেলা ৬নং নোয়াখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম চর উরিয়া গ্রাম থেকে নিহত গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। একই দিন সকাল সাড়ে ১০টার দিকে নিজের বসত ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

স্থানীয়রা জানায়, প্রিয়াংকার স্বামী আক্তার উদ্দিন শাহীন (৩০) শ্বশুর বাড়ির পাশে একটি ঘরে স্ত্রীকে নিয়ে বসবাস করত। সে হাতিয়া উপজেলার সোনাদিয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

তার স্ত্রী আত্মহত্যা করলে তার শ্বশুর বাড়ির লোকজন অভিযোগ তুলে তাকে তার স্বামী হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখে। এই অভিযোগে নিহত গৃহবধূর পরিবারের সদস্যরা শাহীনকে বেধড়ক মারধর।

পর পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। একই সাথে নিহতের স্বামীকে উদ্ধার করে পুলিশ পাহারায় নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দিচ্ছে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও জানান, নিহতের স্বামী পুলিশ পাহারায় নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিহতের পরিবার এ ঘটনায় শুক্রবার সকালে লিখিত এজহার দাখিল করবে বলে জানিয়েছে। লিখিত এজহার পেলে বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। ময়না তদন্তের রিপোর্ট পেলে এ বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu