1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

নেত্রকোনার পৌরসভার ৬নং ওয়ার্ডের রাস্তার নাজেহাল অবস্থা

নেত্রকোনা প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ২৫৬ সময় দর্শন
নেত্রকোনার পৌরসভার ৬ নং ওয়ার্ডের স্টেশন রোড এলাকার রাস্তা সংস্কারের অভাবে যাতায়াতের প্রচন্ড সমস্যার মধ্যে পড়ে আছে এলাকার স্থানীয় বাসিন্দারা।
এই এলাকায় যে রাস্তাটি বিদ্যমান আছে সেটি নিচু হওয়ার কারনে একটু বৃষ্টি হলে পানি জমে যায়। তখন এই এলাকার মানুষ বাসা থেকে বের হলে অন্তত হাটু পর্যন্ত পানি দিয়ে বের হতে হয়। এই এলাকার পানি যাওয়ার কোন ড্রেইন না থাকায় পানি জমে থাকে।
তাই এলাকাবাসীর দাবি রাস্তাটি দ্রুত সংস্কার করা প্রয়োজন। এলাকাবাসী জানায়, এই রাস্তাটি যদি দ্রুত মেরামত করা না হয় তাহলে আমাদের বাসা থেকে বের হওয়া সম্ভব হবে না। একটু বৃষ্টি হলে আমাদের বাসার ভিতরে পানি চলে আসে। আমরা পৌরসভার মেয়রের কাছে রাস্ত ও ড্রেন নির্মানের জন্য আনুমানি ১ বছর আগে এলাকাবাসীর সকলে মিলে আবেদন দিয়েছিলাম কিন্তু এখন পর্যন্ত কোন কাজ করা হয়নি।
এলাকার ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা তপন মিয়া বলেন, আমি বৃদ্ধ মানুষ একটু বৃষ্টি হলে আমি বাসা থেকে বের হতে পারি না। কারন রাস্তায় হাটু পর্যন্ত পানি জমে থাকে, কোথায় পা ফেলব গর্তে না রাস্তায় তা দেখা যায় না। তাই আমি ও আমার এলাকার লোকজনের চলাফেরা করতে অনেক কষ্ট হচ্ছে।
ভুক্তভোগী উত্তম চৌধুরী, বিপ্লব সাহা, তপন কুমার হালদার, তপন কুমার চৌধুরী, সুধাংশু সরকার, দিবাকর তালুকদার, তুহিন বিশ্বাস, ডাঃ গোলাম ফারুক, নমিতা রানী সাহা, বাপ্পী কর, কৌশিক কর, রিপন কর, মিল্টন করসহ এলাকার সকলেই বলেন আমরা খুবই সমস্যায় আছি আমাদের রাস্তাটি দ্রুত সংস্কার করা প্রয়োজন।
একটু বৃষ্টি হলে আমাদের বাসা থেকে বের হওয়া সম্ভব হয় না এবং ঘরের ভিতরে পানি চলে আসে কারন পানি যাওয়ার কোন রাস্তা নাই। তাই আমাদের এলাকাবাসীর দাবি রাস্তাটি দ্রুত সংস্কার ও ড্রেইনের ব্যবস্থা করা হউক। এ বিষয়ে নেত্রকোণা পৌরসভার ৬নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর মো: শাকিল ঢালীর সাথে যোগাযোগ করলে তিনি বলেন আমি নতুন নির্বাচিত হয়েছে।
এ বিষয়ে কোন আবেদন আমাদের পৌরসভায় জমা আছে কিনা তা আমি জানিনা। আবেদন পেলে আমি কর্তৃপক্ষের সাথে কথা বলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করবো।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu