1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ভুটানের প্রধানমন্ত্রী ও রাজাকে শেখ হাসিনার ফল উপরহার

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ২০১ সময় দর্শন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক ও প্রধানমন্ত্রী ডাঃ লোটে শেরিং-এর জন্য মৌসুমী ফল হিসেবে ২ হাজার কেজি আম, কাঠাল ১০টি ও ১৫০টি কাটুন উপহার সামগ্রী পাঠিয়েছেন।

মঙ্গলবার (২৯ জুন) দুপুরে দিকে সড়কপথে ট্রাক যোগে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে এসব মৌসুমী ফল ও কাটুন এসে পৌঁছায়। উপহার সামগ্রীগুলো বাংলাদেশী কাভার্ড ভ্যান ট্রাক থেকে আনলোড করা হয়।

পরে এসব উপহার সামগ্রী ভারতীয় একটি ট্রাকে লোড করা হয়। স্থলবন্দর ও কাস্টমের যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে বিকেল ৩ টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রীর পাঠানো উপহার সামগ্রী বুড়িমারী স্থলবন্দরের জিরো পয়েন্টে ভুটানের প্রতিনিধি বিদ্যা গুরুরমের নিকট মৌসুমী ফলের উপহারের ট্রাকটি বুঝিয়ে দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাইফুর রহমান, কাস্টমের সহকারি কমিশনার (এসি) মো. কেফায়েত উল্যাহ মজুমদার, স্থলবন্দরের উপ-পরিচালক মোহাম্মদ মাহফুজুল ইসলাম ভূঁঞা, বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোশিয়েসনের সাধারণ সম্পাদক ও বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদ নেওয়াজ নিশাত, ভারতীয় চ্যাংরাবান্দা শুল্ক স্টেশন কাস্টমের প্রতিনিধি মি. নীলকান্ত মিশ্র ও ইন্সপেক্টর অনুপ সাহা প্রমুখ।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu