1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

মগবাজারে বিস্ফোরণ: রমনা থানায় হত্যা মামলা দায়ের

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ২২২ সময় দর্শন

রাজধানীর মগবাজারে একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে একটি হত্যা মামলা দায়ের করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ জুন) সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ বাদী হয়ে রমনা থানায় এই মামলা দায়ের করেন।

রমনা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. হারুন অর রশিদ গণমাধ্যমকে মামলার বিষয়টি নিশ্চিত করেন। এসময় তিনি বলেন, অজ্ঞাতপরিচয়ে আসামি করে এই মামলা দায়ের করা হয়েছে।

এর আগে গত রোববার (২৭ জুন) সন্ধ্যায় রাজধানীর মগবাজার ওয়্যারলেস গেট এলাকায় বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত সাত জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৩৯ জন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ও বার্ন এবং শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১৭, হলি ফ্যামিলিতে আহত ২ জন, আদ দ্বীন হাসপাতালে আহত ৩ জনসহ মোট ৬৬ জন চিকিৎসাধীন।

শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সমন্বয়ক পার্থ শঙ্কর পাল জানান, আমরা ১০ জন রোগী পেয়েছি। দুইজন আগেই মারা গেছেন। পাঁচজনের গুরুতর আঘাত রয়েছে। দগ্ধ হয়েছেন দুজন।

এদিকে রোববার রাতে ঘটনাস্থলে পরিদর্শনে গিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপির) কমিশনার শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, এখন পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে বলে আমরা তথ্য পেয়েছি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কর্মীরা বলছেন, ধারণা করা হচ্ছে ভবনের নিচ তলা থেকে বিস্ফোরণের সূত্রপাত ঘটতে পারে। তবে সেটিও তদন্ত সাপেক্ষে বলা সম্ভব হবে।

এদিকে ভবনটির নিচতলা ও দ্বিতীয় তলা খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তার সঙ্গে ভবনটির অবস্থান। এছাড়া পাশের আড়ং শোরুমের ১৪ তলা ভবনের ৪-৫ তলা পর্যন্ত জানালার কার্নিশ ধসে পড়েছে।

এদিকে নিচতলায় বাণিজ্যিকভাবে মার্কেট ও দোকান পাট করা হয়েছিলো। তবে এই ভবনে কোনো অগ্নিনির্বাপণ ব্যবস্থা রাখা হয়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের রমনা ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. ফয়সালুর রহমান বাংলানিউজকে বলেন, প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ নিশ্চিত হওয়া যায়নি। তবে ভবনের নিচতলার ভেতরেই এই বিস্ফোরেণের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu