1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ইসরাইলকে খুশি করতে ইরানবিরোধী বক্তব্য দিলেন বাইডেন

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ৩৭৮ সময় দর্শন

ফিলিস্তিনি শিশু হত্যাকারী ইহুদিবাদী ইসরাইলকে খুশি করতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানবিরোধী বক্তব্যের পুনরাবৃত্তি করেছেন। তেলআবিবের প্রতি ওয়াশিংটনের সব ধরনের পৃষ্ঠপোষকতা অব্যাহত থাকবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউজে ইসরাইলি প্রেসিডেন্ট রিউভেন রিভলিনের সঙ্গে এক বৈঠকে ইরানবিরোধী বক্তব্য দেন। তিনি বলেন, “আমার শাসনামলে ইরান কোনো অবস্থায় পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না।”

আমেরিকা, ইহুদিবাদী ইসরাইল ও ইউরোপীয় দেশগুলো বহু বছর ধরে ইরানকে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করার দায়ে অভিযুক্ত করছে। তেহরান শুরু থেকে কঠোর ভাষায় এ অভিযোগ প্রত্যাখ্যান করে এসেছে।

ইরান বলছে, তার পরমাণু কর্মসূচি সম্পূর্ণ বেসামরিক লক্ষ্যে পরিচালিত হচ্ছে।  ইরানি কর্মকর্তাদের মতে, পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটিতে স্বাক্ষরকারী এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ’র সদস্যদেশ হিসেবে বেসামরিক কাজে পরমাণু কর্মসূচি পরিচালনা করার অধিকার তেহরানের রয়েছে।

আইএইএ এখন পর্যন্ত অসংখ্য প্রতিবেদনে একথার সত্যতা নিশ্চিত করেছে যে, ইরান শান্তিপূর্ণ কাজে পরমাণু তৎপরতা চালাচ্ছে এবং পরমাণু অস্ত্র তৈরির কোনো চেষ্টা চালায়নি। সূত্র: পার্সটুডে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu