1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

পিরোজপুরের নিখোঁজ স্কুলছাত্র গলাচিপায় উদ্ধার

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : সোমবার, ২৮ জুন, ২০২১
  • ১৯২ সময় দর্শন
নিখোঁজের ১০ দিন পর পিরোজপুরের এক স্কুলছাত্র উদ্ধার হল পটুয়াখালীর গলাচিপায়। গত শনিবার (২৬ জুন) রাতে ওই স্কুলছাত্রকে উদ্ধার করে গলাচিপা থানা পুলিশ।
নিখোঁজ স্কুলছাত্র ইয়াসিন আরাফাত (১১) পিরোজপুর পৌরসভার বাইপাস মুক্তারকাঠি এলাকার মো. ইমরান হোসেনের ছেলে ও আলামকাঠি পল্লীমঙ্গল হাইস্কুলের সপ্তম শ্রেণির ছাত্র।
গত ১৭ জুন বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে পিরোজপুর জেলার কদমতলা সাত বেকুটিয়া মল্লিক বাড়ি রাস্তা থেকে ইয়াসিন নিখোঁজ হয়।
নিখোঁজের পর তার বাবা ১৮জুন পিরোজপুর থানায় একটি সাধারন ডায়েরি করেন, যার জিডি নম্বর ৬৪৭। গলাচিপা থানার উপ পরিদর্শক (এসআই) রানা রায় রবিবার (২৭ জুন) রাতে উদ্ধারকৃত স্কুলছাত্রকে তার বাবার হাতে তুলে দেন।
স্কুলছাত্রের বাবা ইমরান হোসেন জানান, তার ছেলে ইয়াসিন গত ১৭ জুন বৃহস্পতিবার সকাল ৮টার দিকে গ্রামের বাড়ি পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের চলিশা গ্রামের কদমতলার সাত বেকুটিয়া মল্লিক বাড়ি সড়ক থেকে পিরোজপুর পৌরসভার বাইপাস মুক্তারকাঠির বাসায় ফেরার পথে নিখোঁজ হয়।
তার ধারনা কেউ তার ছেলেকে নেশা জাতীয় কিছু খাইয়েছে। তিনি তাঁর নিখোঁজ সন্তানকে খুঁজে পেয়ে পুলিশ প্রশাসনের কাছে কৃতজ্ঞ। তবে সন্তানকে খুঁজে পেলেও, ছেলে ইয়াসিনের সাথে থাকা লাল রঙের সাইকেলটি পাওয়া যায়নি।গলাচিপা থানার উপ পরিদর্শক রানা রায় বলেন, গত শনিবার (২৬ জুন) রাত ১২টার দিকে গলাচিপা পৌর শহরের ওয়াবদা রোডের একটি ভ্যানের উপর থেকে ঘুমন্ত অবস্থায় ইয়াসিনকে উদ্ধার করা হয়।
পরে রবিবার (২৭ জুন) রাত নয়টার দিকে ইয়াসিনকে তার বাবার কাছে তুলে দেয়া হয়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu