1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

আরো একটি মার্কিন সামরিক বহরে বোমা হামলা

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২০
  • ৩৯৫ সময় দর্শন

ইরাকের রাজধানী বাগদাদের কাছে মার্কিন সামরিক বাহিনীর বহরে আবারো বোমা হামলার ঘটনা ঘটেছে। ইরাকের নিরাপত্তা সূত্র জানিয়েছে, রাজধানী বাগদাদের পশ্চিমে আল-গাজালি এলাকা দিয়ে বহরটি যাওয়ার সময় বোমা হামলার কবলে পড়ে।

ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এ হামলার কথা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মার্কিন সামরিক বহরে হামলা চালানোর জন্য রাস্তার পাশে বোমা পেতে রাখা হয়েছিল।

ইরাকেরেএ কর্মকর্তা জানান, এ বহরে বেশ কয়েকটি ট্রাক ছিল যাতে সামরিক সরঞ্জাম বহন করা হচ্ছিল। তবে ওই হামলায় মার্কিন সেনাদের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা পরিষ্কার নয়। কোন ব্যক্তি বা গোষ্ঠী হামলার দায়িত্ব স্বীকার করেনি।

এর একদিন আগে বাগদাদের দক্ষিণাঞ্চল আরেকটি মার্কিন সামরিক বহর বোমা হামলার কবলে পড়ে। এতে একটি ট্রাকের ড্রাইভার নিহত হয়।

ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ব্যাপারে বাগদাদের সঙ্গে ওয়াশিংটনের মধ্যে যখন সম্পর্কের মারাত্মক টানাপড়েন চলছে তখন মার্কিন সামরিক বহর একের পর এক বোমা হামলার কবলে পড়ছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu