1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

করোনা: চুয়াডাঙ্গায় ১৩ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ২৮ জুন, ২০২১
  • ৩৭২ সময় দর্শন

চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় করোনায় ২ জন ও উপসর্গ নিয়ে ১১ জন মারা গেছেন। এসময় নতুন করে ৮৪ জনের করোনা শনাক্ত হয়েছেন।

করোনায় মারা যাওয়া একজনের বাড়ি আলমডাঙ্গায়। তিনি চুয়াডাঙ্গা সদর হাসপাতালের রেডজোনে চিকিৎসাধীন ছিলেন। অন্যজনের বাড়ি জীবননগর উপজেলায়।

তিনি খুলনা মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন। করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ১১ জনের মধ্যে ৬ জন নিজ বাড়িতে এবং ৫ জন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ছিলেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. এএসএম ফাতেহ আকরাম জানান, করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া একজনের বাড়ি মেহেরপুর জেলায়। বাকিরা চুয়াডাঙ্গা জেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৮৯ জনে।

তিনি জানান, ২৪ ঘণ্টায় ২২৫ জনের নমুনার ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে আক্রান্ত হয়েছেন ৮৪ জন। যার মধ্যে সদরে ১৮, দামুড়হুদায় ২১, আলমডাঙ্গায় ১২ এবং জীবননগরে ৩৩ জন।

নমুনা পরীক্ষা অনুযায়ী ২৪ ঘণ্টায় সংক্রমন হার ৩৭.৩৩ শতাংশ। তবে, গত এক সপ্তাহের সংক্রমণের গড় হার ৫৫.৭১। গত এক সপ্তাহে ৯২৮ জনের নমুনা পরীক্ষা করে ৫১৭ জনকে সংক্রমিত হিসেবে পাওয়া গেছে।

চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান বলেন, জেলায় এ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৬৭ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ১৬২ জন। মারা গেছেন ৮৯ জন। এর মধ্যে জেলায় ৮৬ জন এবং রেফার্ড নিয়ে জেলার বাইরে গিয়ে মারা গেছেন ৩ জন।

তিনি বলেন, জেলায় করোনা সংক্রমণ বাড়ছে। এজন্য দামুড়হুদা ও জীবননগর উপজেলা, চুয়াডাঙ্গা পৌর এলাকা ও আলোকদিয়া ইউনিয়ন লকডাউন দেওয়া হয়েছে। ওই লকডাউন এখনো চলমান আছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu