1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

কক্সবাজার সৈকতে মিলল নিখোঁজ স্কুলছাত্রের লাশ

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ২৮ জুন, ২০২১
  • ৩৮৪ সময় দর্শন

কক্সবাজার সমুদ্রসৈকতের কবিতা চত্বর পয়েন্টে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার একদিন পর স্কুলছাত্র ইশরার হাসনাইন আবরারের (১৬ ) মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ সকাল ১১টার দিকে সৈকতের শৈবাল পয়েন্ট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) বিপুল চন্দ্র দে বিষয়টি নিশ্চিত করেছেন।

আবরার কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র এবং শহরের গোলদীঘিরপাড়া এলাকার আমান উল্লাহর ছেলে।

জানা যায়, রোববার সকালে আবরারসহ ১৪ বন্ধু সাগরতীরের বালিয়াড়িতে খেলতে নামে। একপর্যায়ে আবরারসহ দুই বন্ধু সৈকতে গোসল করতে নামে। এর মধ্যে স্রোতের টানে দুজন ভেসে যায়।

পরে সৈকতে দায়িত্ব পালন করা লাইভ গার্ডের কর্মীরা আবরারের সহপাঠী কামরুল হাসানকে উদ্ধার করতে পারলেও আবরারকে উদ্ধার করা যায়নি। সোমবার বেলা ১১টার দিকে সাগরতীর শৈবাল পয়েন্টে ভেসে এলে তার মরদেহ উদ্ধার করা হয়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu