1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বাগেরহাটে করোনায় আরও দুই জনের মৃত্যু, আক্রান্ত ১২৪

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ২৮ জুন, ২০২১
  • ১৭৩ সময় দর্শন

বাগেরহাট জেলায় করোনার সংক্রমণ বেড়েই চলেছে। বাগেরহাট জেলা সদর, মোংলা, মোরেলগঞ্জ, ফকিরহাট ও শরণখোলা উপজেলায় নমুনা পরীক্ষায় করোনার উচ্চ সংক্রমণ হার অব্যাহত রয়েছে। এই ৫টি উপজেলায় এখন সংক্রমণ হার সর্বনিম্ন ৪২.১০ শতাংশ থেকে সর্বোচ্চ ৫৭.৮৯ শতাংশ।

আজ সোমবার জেলায় নতুন করে ২৬৭ জনের নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত হয়েছে ১২৪ জন। একই দিনে করোনা ডেডিকেটেড হাসপাতালে মৃত্যু হয়েছে আরও ২ জনের। জেলায় করোনা সংক্রামণের হার ৪২.৯৬ শতাংশ থেকে বেড়ে ৪৬.৪৪ শতাংশে দাঁড়িয়েছে।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বাগেরহাট জেলায় নতুন করে ১২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় করোনা সংক্রামণের হার ৪২.৯৬ শতাংশ থেকে বেড়ে ৪৬.৪৪ শতাংশে দাঁড়িয়েছে। একই সময়ে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাগেরহাট সদর উপজেলায় ১ জন ও মোংলায় ১ জনের মৃত্যু হয়েছে।

সোমবার সকাল পর্যন্ত জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ১৮৩ জনে এবং মৃত্যু হয়েছে ৮১ জনের। বর্তমানে বাগেরহাটে ৫০ বেডের করোনা ডেডিকেটেড হাসপাতালে ৩৭ জন চিকিৎসাধীন রয়েছেন। পাশাপাশি বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন ৮৬৮ জন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu