Dhaka 4:10 pm, Saturday, 30 May 2026

রিফাত হত্যা: অপ্রাপ্তবয়স্ক আসামিদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

বরগুনার বহুল আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির বিরুদ্ধে আদালতে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। রোববার (২৩ আগস্ট) সকালে বরগুনার শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমান এ মামলার তদন্তকারী কর্মকর্তা হুমায়ুন কবিরের সাক্ষ্যগ্রহণ শুরু করেন বলে জানান অতিরিক্ত পিপি সঞ্জীব দাস।

তিনি বলেন, এর আগে সকাল সাড়ে ৯টায় আসামিদের আদালতে নেয়া হয়। সোমবার সকাল সাড়ে ১০টায় পুনরায় সাক্ষ্যগ্রহণ শুরু হবে বলে জানান তিনি।

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে আদালত বন্ধ হয়ে যাওয়ার দীর্ঘ পাঁচ মাস পর এ মামলার ৭৪তম ও শেষ সাক্ষী হিসেবে আদালতে সাক্ষ্য দেন তদন্তকারী কর্মকর্তা হুমায়ুন কবির।

সাক্ষ্যগ্রহণ উপলক্ষে কারাগারে থাকা এ মামলার সাত আসামিকে সকাল ১০টার দিকে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে আদালতে হাজির করা হয়। এছাড়াও আদালতে হাজির হন এ মামলায় জামিনে থাকা অপর সাত জন অপ্রাপ্তবয়স্ক আসামি।

সাক্ষ্য প্রদানকালে এ মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর হুমায়ুন কবির প্রজেক্টরের মাধ্যমে তথ্য উপাত্ত আদালতে উপস্থাপন করেন। এ সময় আদালতে উপস্থিত শিশু আসামিরা তদন্ত কর্মকর্তার সাক্ষ্য শোনেন। এ সময় রাষ্ট্রপক্ষে পাশাপাশি আসামিপক্ষের আইনজীবীরাও আদালতে উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা।

রিফাত হত্যা: অপ্রাপ্তবয়স্ক আসামিদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

আপডেটের সময় : 07:08:13 pm, Sunday, 23 August 2020