1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ঝিনাইদহে শনাক্তের হার সর্বোচ্চ ৬৮ দশমিক ৭৫, আক্রান্ত ১৪৩

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ২৮ জুন, ২০২১
  • ১৬৯ সময় দর্শন

ঝিনাইদহে আবারো বেড়েছে করোনা সংক্রমণের হার। গত ২৪ ঘন্টায় ২০৮ জনের নমুনা পরীক্ষা করে ১৪৩ জনের করোনা পজেটিভ এসেছে। শনাক্তের হার ৬৮ দশমিক ৭৫ ভাগ। এটাই জেলায় সর্বোচ্চ শনাক্তের হার।

সিভিল সার্জন ডা: সেলিনা বেগম জানান, সোমবার সকালে ঝিনাইদহ ও কুষ্টিয়া ল্যাবে পরীক্ষা করা ২০৮ জনের নমুনার ফলাফল এসেছে। এদের মধ্যে ১৪৩ জন নতুন করে আক্রান্ত হয়েছে।

এছাড়াও গত ২৪ ঘন্টায় ঝিনাইদহ সদর হাসপাতালে ১ জন, শৈলকুপায় ২ জন ও মহেশপুর ১ জন মারা গেছে। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৮৮ জন।

তিনি বলেন, গ্রামে গ্রামে করোনা ছড়িয়ে পড়েছে। বারবার সতর্ক করা সত্ত্বেও মানুষ স্বাস্থ্যবিধি মানছে না। এ কারণে করোনা সংক্রমণ বেড়ে গেছে। গতকাল সংক্রমণের হার ছিল ৩৮ ভাগ।

ঝিনাইদহ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ হারুন অর রশিদ জানান, সদর হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে ৮৭ জন রোগি ভর্তি আছে। প্রতিদিন রোগীর সংখ্যা বাড়ছে। বাড়তি রোগীর চাপে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালের চিকিৎসক ও নার্সরা।

এদিকে ঝিনাইদহে লকডাউনের সপ্তম দিন চলছে। জেলা শহরে লকডাউন ঢিলেঢালা ভাবে কার্যকর হলেও গ্রামাঞ্চলে লকডাউন মানার বালাই নেই। গ্রামীন হাট বাজার গুলোতে ভিড় করে চলছে কেনাকাটা।

স্বাস্থ্যবিধি মানার তোয়াক্কা করা হচ্ছে না। গণপরিবহণ বন্ধ থাকলেও নানা অজুহাতে শহরমুখী হচ্ছে মানুষ। চলাচল করছে সিএনজি, ইজিবাইক, রিক্সা, ভ্যান ও মোটরসাইকেলে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu