1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ঝিনাইদহে নারিকেল গাছের মাথা থেকে গৃহবধূ উদ্ধার

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ২৮ জুন, ২০২১
  • ৪৫৩ সময় দর্শন

পরিবারের সবাইকে লুকিয়ে রাতের আঁধারে একাই নারকেলগাছের মাথায় উঠে গিয়েছিলেন তাসলিমা খাতুন (২২) নামের এক নারী। পরে নামতে না পারলে তাকে উদ্ধার করে মহেশপুর ফায়ার সার্ভিসের কর্মীরা।

গতকাল বৃহস্পতিবার রাত নয়টার দিকে মহেশপুর উপজেলার বেগমপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাটি দেখতে এ সময় এলাকার লোকজন জড়ো হন।

তাসলিমা ওই গ্রামের মো. হাসান আলীর স্ত্রী। তাসলিমা-হাসান দম্পতির ছয় মাসের একটি কন্যাসন্তান রয়েছে।

তাসলিমার স্বামী হাসান আলী বলেন, তার স্ত্রী তাসলিমার ‘জিনের সমস্যা’ আছে। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে চা খেতে যান। পরে রাত আটটার দিকে বাড়ি থেকে ফোন করে তাকে জানানো হয়, তাসলিমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর বাড়িতে এসে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যাচ্ছিল না।

এমন সময় রাত সাড়ে আটটার দিকে শুনতে পান, ওপর থেকে তাসলিমার গলা ভেসে আসছে। তিনি মেয়ের নাম ধরে ডাকাডাকি করছেন। সঙ্গে আরও বলছেন, ‘আমাকে নামাও, ওরা আমাকে নিয়ে যাচ্ছে।’ এ কথা শুনে বাড়ির পাশে থাকা একটি নারকেলগাছে টর্চলাইটের আলো মেরে দেখতে পান, তাসলিমা গাছের ওপরে ঝুলে আছেন।

তখন তাকে গাছ থেকে নামানোর চেষ্টা করেও নামাতে পারেননি তারা। পরে মহেশপুর ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে তার স্ত্রীকে নামিয়ে দেয়।

এ সমস্যার জন্য অনেক কবিরাজ দেখালেও তাতে কোনো কাজ হয়নি বলে জানান হাসান আলী।

মহেশপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা রমেশ কুমার সাহা বলেন, বৃহস্পতিবার রাত নয়টার দিকে ফোন আসে, বেগমপুর গ্রামের এক নারী নারকেলগাছের মাথায় উঠে আর নামতে পারছেন না।

এমন সংবাদে তারা ঘটনাস্থলে যান। প্রায় ৪০ মিনিটের চেষ্টায় ৬০ ফুট উচ্চতার নারকেলগাছ থেকে তাকে রশির মাধ্যমে নামানো হয়। এ সময় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। উদ্ধার শেষে তাঁকে হাসপাতালে পাঠানো হয়। তিনি হাসপাতালে চিকিৎসাধীন এবং ভালো আছেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu