1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

পটুয়াখালীর দশমিনায় কোরআন অবমাননার অভিযোগে শিক্ষার্থী গ্রেফতার।

দশমিনা (পটুয়াখালী ) প্রতিনিধি :-
  • আপডেটের সময় : সোমবার, ২৮ জুন, ২০২১
  • ২০৭ সময় দর্শন
পটুয়াখালীর দশমিনায় কোরআন অবমাননার অভিযোগে নেহার রঞ্জন শিকদার (১৩) নামের এক শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শেষ বিকালে উপজেলার বেতাগী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় দশমিনা থানা পুলিশের এসআই আবদুর রহীম বাদী হয়ে ওই শিক্ষার্থীকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন। আজ সকালে তাকে আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।
রঞ্জন বেতাগী গ্রামের নিখিল চন্দ্র শিকদারের ছেলে ও শিকদার বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর শিক্ষার্থী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রঞ্জন গত ৯ জুন ফেসবুকে কোরআন অবমাননা মূলক বেশ কয়েকটি ছবি পোষ্ট করেন।
পরে ছবিগুলো মুছে ফেলা হয়। তবে গতকাল স্থানীয়রা তার বিচারের দাবিতে জড়ো হলে তাকে গ্রেফতার করা হয়। দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীম বলেন, আজ সকালে রঞ্জনকে আদালতে সোপর্দ করা হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu