1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

মোবাইলে পরিচয়, দুই নারী গার্মেন্টস শ্রমিককে ডেকে নিয়ে রাতভর গণধর্ষণ

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২০
  • ৪৪৯ সময় দর্শন

গাজীপুরের শ্রীপুরে দুই কারখানা শ্রমিককে গণধর্ষণের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে শ্রীপুর থানা-পুলিশ। এ ঘটনায় পাঁচজনকে আসামি করে শ্রীপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

অভিযুক্তরা হলেন, গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বিধাই গ্রামের আব্দুল বারেকের ছেলে শাহীনুর (৩০), একই গ্রামের আইয়ুব ঢালীর ছেলে কালাম (২৬), বিল্লাল হোসেনের ছেলে জাহাঙ্গীর (৩০) ও আলিম হোসেনের ছেলে বাবু (১৮)।

অভিযুক্তরা সবাই সিএনজি চালক।

থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, তারা দুজন ময়মনসিংহের ভালুকা উপজেলার  হবিরবাড়ী এলাকায় আকবর কটন মিলে দীর্ঘদিন ধরে চাকরি করেন। দীর্ঘদিন ধরে মুঠোফোনে পরিচয়ের পর এক ভিকটিমকে প্রেম প্রস্তাব ও দেখা করার প্রস্তাব দেয় শাহীনুর। গত ২১ আগস্ট শুক্রবার বিকেলে কারখানা ছুটির পর এক নারী শ্রমিক দেখা করার জন্য তাঁর দুলাভাই শ্রীপুরের বিধাই গ্রামের শাহীনুর ইসলামের বাড়িতে যাওয়ার জন্য বের হন এবং সাথে তার বান্ধবী গামেন্টস্ শ্রমিক সহকর্মীকে নিয়ে যান।

সেখানে গেলে অভিযুক্তরা তাদের সেখান থেকে ফুসলিয়ে বিধাই গ্রামের ভ্রমরা ভিটায় পরিত্যাক্ত একটি মাটির ঘরে তাদের নিয়ে সেখানে দৈহিক মেলামেশার জন্য চাপ দেন। তারা তা প্রত্যাখান করায় তাদের মারধর করে সাথে থাকা মুঠোফোন ছিনিয়ে নেন। পরে দুই নারী শ্রমিককে দুটি স্থানে নিয়ে অভিযুক্তরা রাতভর ধর্ষণ করেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার ইমাম হোসেন জানান, ভিকটিমদের স্বজনদের মাধ্যমে খবর পেয়ে তাদের উদ্ধার করা হয়। পরে শনিবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে। ওই নারীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu