1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

দেশে কৃষি খাতের সর্বোচ্চ সম্মাননা পেল ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ২৭ জুন, ২০২১
  • ১৭০ সময় দর্শন

কৃষিতে উন্নয়ন ও অনুপ্রেরণা জোগাতে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পরপরই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালে প্রবর্তন করেন কৃষি পদক পুরস্কার। এই ধারাবাহিকতায় এবারও দেয়া হলো এ পুরস্কার।

এবার দেশে কৃষি খাতের সর্বোচ্চ সম্মাননা বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার পেয়েছে ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রোববার সকালে প্রধানমন্ত্রীর পক্ষে এ পুরস্কার তুলে দেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় প্রধানমন্ত্রী বলেন, বিএনপির সময়ে সারের জন্য গুলিও খেতে হয়েছে কৃষকদের। কিন্তু বর্তমান সরকার ভুর্তকি দিয়ে কৃষকের কাছে সার পৌছে দিচ্ছে।আওয়ামীলীগের আমলে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

সম্মাননার মধ্যে প্রথম পুরস্কার পাঁচটি স্বর্ণ, দ্বিতীয় পুরস্কার নয়টি ব্রোঞ্জ ও তৃতীয় পুরস্কার ১৮টি রৌপ্য পদক।

১০টি বিষয়ের ওপর বিশেষ অবদানের জন্য প্রতি বছর বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রদান করা হয়।

এগুলো হলো কৃষি গবেষণায় অবদান, কৃষি সম্প্রসারণে অবদান, প্রাতিষ্ঠানিক/সমবায়/কৃষক পর্যায়ে উচ্চমানসম্পন্ন বীজ উৎপাদন, সংরক্ষণ, বিতরণ ও নার্সারি স্থাপন, কৃষি উন্নয়নে জনসচেতনতা বৃদ্ধি, উদ্বুদ্ধকরণ প্রকাশনা ও প্রচারণামূলক কাজ, পরিবেশবান্ধব প্রযুক্তি উদ্ভাবন বা ব্যবহার, কৃষিতে নারীদের অবদান, বাণিজ্যিক ভিত্তিতে খামার স্থাপন, বাণিজ্যিক ভিত্তিতে বনায়ন, বাণিজ্যিক ভিত্তিতে গবাদিপশু ও হাঁস-মুরগি চাষ, বাণিজ্যিক ভিত্তিতে মৎস্য চাষ।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu