1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

খুলনায় তিন হাসপাতালে আরও ১৭ মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ২৭ জুন, ২০২১
  • ২১৪ সময় দর্শন

খুলনায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু হয়েছে। তারা সবাই করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রবিবার (২৭ জুন) সকালে তিনটি হাসপাতালের মুখপাত্র এসব তথ্য জানান।

মৃতদের মধ্যে করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ১২ জন, সদর হাসপাতালে দুইজন এবং গাজী মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন।

জানা গেছে, গত ২৪ ঘণ্টায় খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের রেড জোনে নয়জন ও ইয়ালো জোনে তিনজনের মৃত্যু হয়। একই সময়ে নতুন করে ভর্তি হয়েছেন ৪২ জন।

আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯ জন। এছাড়া আইসিইউতে রয়েছেন ১৯ জন। রোববার সকাল পর্যন্ত খুলনার ১৩০ শয্যার করোনা হাসপাতালে ১৬০ জন চিকিৎসাধীন রয়েছেন।

খুলনা জেনারেল (সদর) হাসপাতালের করোনা ইউনিটে দুইজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- বাগেরহাটের কাশিমপুরের আতিয়ার রহমান মল্লিক (৬৫) ও সাতক্ষীরার কালীগঞ্জের অলি উল্লাহ্ (৬৭)।

গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আটজন। রোববার সকাল সাড়ে ৯টা পর্যন্ত হাসপাতালে ভর্তি রয়েছেন ৬৮ জন।

আর গাজী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- খুলনার ১নং নেভিগেট এলাকার শামসুল আলম (৬৩), সাতক্ষীরার পালাশপুরের আব্দুস সামাদ (৭৫), নড়াইলের নড়াগাতীর মৌলি এলাকার ঝর্ণা বেগম (৪৬)।

এদিকে, রোববার সকাল সাড়ে ৮টা পর্যন্তে এই হাসপাতালে চিকিৎসাধীন ৮৮ জন। এরমধ্যে ছয়জন আইসিইউ এবং পাঁচজন এইচডিইউতে চিকিৎসাধীন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২ জন। নতুন করে ভর্তি হয়েছেন ১৯ জন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu