1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

সিগারেটের দাম কমপক্ষে ২০ টাকা করতে হবে: ডা. জাফরুল্লাহ

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ২৭ জুন, ২০২১
  • ১৭১ সময় দর্শন

মাদকমুক্ত সমাজ গড়তে প্রতিটি সিগারেটের দাম কমপক্ষে ২০ টাকা করার দাবি জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

তিনি বলেন, ‘মাদকাসক্তি শুরু হয় ধূমপান দিয়ে। মাদকাসক্তি বন্ধ করতে চাই তাহলে সরকারকে পয়লা উদ্যোগ নিতে হবে ধূমপান বিরোধী আন্দোলনের। সেখানে যেমন একটা বিড়ির দাম নূন্যতম পাঁচ টাকা করতে হবে। একটা সিগারেটের দাম কমপক্ষে ২০ টাকা করতে হবে।’

গতকাল শনিবার (২৬ জুন) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে বিশ্ব মাদকমুক্ত দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেভ জেনারেশন বাংলাদেশ ও হেলথ টিভির আয়োজনে বায়োফার্মা লিমিটেড ও হাই-টেক মডার্ণ সাইকিয়াট্রিক হাসপাতালের সৌজন্যে `মাদক প্রতিরোধে জনসচেতনতার অপরিহার্যতা` শীর্ষক বিষয়ের ওপর আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘স্কুল-কলেজের মাস্টাররা লুকিয়ে লুকিয়ে ধুমপান করবেন। আর তাদের ছাত্ররা ধূমপান করবেন না, এটা আশা করা যায় না। যদি মাদকাসক্তি বন্ধ করতে চাই তাহলে সরকারকে পয়লা উদ্যোগ নিতে হবে ধূমপানবিরোধী আন্দোলনের।’

এনার্জি ড্রিংকসের সমালোচনা করে তিনি বলেন, ‘রাস্তায় এত এক্সিডেন্ট তার একটা মূল কারণ এনার্জি ড্রিংকস। এনার্জি ড্রিংকসে অ্যালকোহলের পরিমাণ থাকে অনেক বেশি।

কিন্তু বিয়ারে থাকে মাত্র ২-৩% অ্যালকোহল। আর এনার্জি ড্রিংকসে থাকে ২০-২২% অ্যালকোহল। কাজেই তারা সহজে মাতাল হয়। টেক্সি ড্রাইভাররা, ট্রাক ড্রাইভাররা এনার্জি ড্রিংকস খেয়ে গাড়ি নিয়ে রওনা হয়। এ কারণে বাংলাদেশের রাস্তায় এত বেশি এক্সিডেন্ট হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘মাদকমুক্ত সমাজ গঠনে সর্বপ্রথম উদ্যোগ নিতে হবে সরকারকে। সর্বপ্রথম ধূমপান বন্ধ করতে হবে। ধূমপান হলো মদ্যপানের প্রথম স্টেপ। আমাদের সবার এ ব্যাপারে সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে।’

সেভ জেনারেশন বাংলাদেশ ও হেলথ টিভির চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর (অব.) আবদুল ওহাব মিনারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপনা করেন কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দের রেসিডেন্ট সাইকিয়াট্রিষ্ট ডা. মো. রাহেনুল ইসলাম।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu