1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় রুহুল হত্যা : স্ত্রীর মামলায় গ্রেপ্তার ৬

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : শনিবার, ২৬ জুন, ২০২১
  • ১৮০ সময় দর্শন

পটুয়াখালীর গলাচিপায় রুহুল আমিন মীর হত্যার ঘটনায় রুহুলের স্ত্রী নাজমুন নাহার বাদী হয়ে মিরাজ মীর ও তার বাবা জসিম মীরকে প্রধান আসামি করে ৫২ জনের নামে গলাচিপা থানায় শনিবার একটি হত্যা মামলা দায়ের করেন।

আসামি জসিম বাদী নাজমুন নাহারের সম্পর্কে চাচাতো ভাসুর হন। এদিকে এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তবে মামলার গোপনীয়তার স্বার্থে অনেক তথ্য দিতেই অপরাগতা স্বীকার করছে পুলিশ। পুলিশ সূত্রে এসব তথ্য জানা গেছে।

গলাচিপা থানার ওসি (তদন্ত) মো. আতিকুল ইসলাম জানান, রুহুল আমিন মীরকে চাচাতো ভাইয়ের ছেলে মিরাজ ও চাচাতো ভাই জসিম মীরের নেতৃত্বে অর্ধশতাধিক সন্ত্রাসী গতকাল শুক্রবার উপজেলার পাড়ডাকুয়া ব্রিজ বাজারে রুহুলের ওপর হামলা চালায়।

এতে তাকে গুরুতর আহত অবস্থায় শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত রুহুলের স্ত্রী নাজমুন নাহার বাদী হয়ে শনিবার গলাচিপা থানায় হত্যার সাথে জড়িত মিরাজ মীর ও তার বাবা জসিম মীরকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

এ হত্যা মামলায় ২৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ২৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পাড়ডাকুয়ার বদরুল ইসলাম খানের ছেলে সিফাত খান (২৬), গলাচিপা পৌরএলাকার শ্যামলীবাগের মো. কালাম হাওলাদারের ছেলে হৃদয় হাওলাদার (২২), মো. মিজানুর রহমানের ছেলে ইমরান হাওলাদার (২৩), আব্দুল ছত্তার হাওলাদারের ছেলে মাহমুদ শাকিল (২৩), নতুন বাজার এলাকার মো. কবির হোসেনের ছেলে মো. শহিদুজ্জামান ইমন (২১) ও শ্যামলীবাগ এলাকার মন্নান হাওলাদারের ছেলে নাঈম হাওলাদা (২১) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

এরা গলাচিপা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের চিহ্নিত ‘কিশোর গ্যাং এর সদস্য হিসেবে পরিচিত’। গলাচিপা থানার ওসি (তদন্ত) মো. আতিকুল ইসলাম বলেন, এর সাথে জড়িত একটি সংঘবদ্ধ সন্ত্রাসী লাঠিয়াল বাহিনী রয়েছে।

এরা দীর্ঘদিন ধরে উপজেলা ও উপজেলার বাইরে জমিজমার বিরোধীয় এলাকায় ভাড়াটে লাঠিয়াল হিসেবে গিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়।

গলাচিপা থানার ওসি এম আর শওকত আনোয়ার ইসলাম বলেন, নিহত রুহুলের লাশ ময়না তদন্তের পর গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu