1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বিনা ভোটে কুমিল্লা-৫ আসনের এমপি হলেন হাশেম খান

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ২৬ জুন, ২০২১
  • ১৮১ সময় দর্শন

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট আবুল হাশেম খাঁন। এই আসনে জাতীয় পার্টির প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করায় তাকে নির্বাচিত ঘোষণা করা হয়।

শনিবার (২৬ জুন) বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-কে এ তথ্য নিশ্চিত করেন জেলা রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল হাসান।

এসময় তিনি জানান, গত ২০ জুন জাতীয় পার্টির মনোনীত লাঙল প্রতীকের প্রার্থী জসিম উদ্দিন তার প্রার্থিতা প্রত্যাহারের জন্য আবেদন করেন।

২৩ জুন ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। পরে ওই আসনে আবুল হাশেম খাঁন একক প্রার্থী ছিলেন। বৃহস্পতিবার প্রতীক বরাদ্দের দিন নৌকার প্রার্থী হাশেম খানকে একক প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়।

জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আওয়ামী লীগের প্রার্থী হাশেম খানকে চিঠির মাধ্যমে জয়ের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু ১৪ এপ্রিল মারা যান। ২১ এপ্রিল আসনটি শূন্য ঘোষণা করা হয়।

উল্লেখ্য, বিএনপির ঘোষণা অনুযায়ী আর কোন জাতীয় বা স্থানীয় কোন নির্বাচনের অংশগ্রহণ করবেন না তারা। সে অনুযায়ী এই আসনেও বিএনপির কোন প্রার্থী ছিলো না।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu