1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

চালু হচ্ছে বেসরকারিভাবে অ্যান্টিজেন টেস্ট, ফি ৭০০ টাকা

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ২৫ জুন, ২০২১
  • ১৬৫ সময় দর্শন

করোনা ভাইরাস নির্ণয়ের জন্য আগামী দু-একদিনের মধ্যেই দেশের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে অ্যান্টিজেন টেস্ট চালু করা হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের সুপারিশের ভিত্তিতে এ অনুমোদন দেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার (২৪ জুন) রাতে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এর আগে বেসরকারি স্বাস্থ্য সেবা খাতে কোভিড-১৯ রোগ নির্ণয়ের জন্য এন্টিজেন টেস্ট কিটের নামসহ মূল্য নির্ধারণ করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগে অনুমোদনের জন্য চিঠি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. মো. ফরিদ হোসেন মিঞা স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, বর্তমান মহামারিকালীন সময়ে আরটি-পিসিআর মেশিনের পাশাপাশি এন্টিজেন টেস্ট চালু করা অতীব জরুরি।

তাই ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক অনুমোদিত কিটস দিয়ে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে অ্যান্টিজেন চালু করার সুপারিশ করা হয়েছে।

সরকারি স্বাস্থ্য সেবা খাতে বিগত কয়েকমাস ধরে এন্টিজেন টেস্ট ১০০ টাকায় করা হচ্ছে। বেসরকারি স্বাস্থ্য সেবা খাতে কিটসের মূল্য ও অন্যান্য খরচসহ পরীক্ষাটির সর্বোচ্চ মূল্য ৭০০টাকা নির্ধারণ করতে সুপারিশ করা হয়েছে।

একই সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে। এতে মহাপরিচালকের অনুমোদন রয়েছে বলেও জানানো হয়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu