1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় শান্তিপূর্ণ ভাবে জেলেদের মধ্যে চাল বিতরণ

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১
  • ১৮১ সময় দর্শন

পটুয়াখালীর গলাচিপা উপজেলার চিকনিকান্দী ইউনিয়নে শান্তিপূর্ণভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে জেলেদের মধ্যে ৫৬ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

মৎস্য অধিদপ্তর কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সময়ে সাগরে ৬৫ দিন মৎস্য আহরণ বা সংরক্ষন বন্ধ থাকায় চিকনিকান্দী ইউনিয়নে বৃহস্পতিবার বেলা ১১ টায় ইউনিয়ন পরিষদে জেলেদের মাঝে এ চাল বিতরণ করা হয়।

চিকনিকান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন রিয়াদ বলেন, ২০২০-২০২১ অর্থ বছরে চিকনিকান্দী ইউনিয়নের ৯টি ওয়ার্ডে নিবন্ধিত ও তালিকাভুক্ত মোট ২৫০ জেলেদের মাঝে ৫৬ কেজি করে চাল দেওয়া হয়েছে।

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জেলে বান্ধব সরকার। জেলেদের মাঝে এ চাল দেওয়ায় ইউনিয়ন পর্যায়ে জেলেরা তাকে ধন্যবাদ জানান।

ইউনিয়নের কয়েকজন জেলে বলেন, ৬৫ দিনের মৎস্য অবরোধ থাকায় আমরা সমুদ্রে মাছ ধরতে পারি নাই। এ সময়ে অনেকেই বেকার হয়ে পরেছেন।

এই মুহুর্তে আমাদেরকে প্রধানমন্ত্রী চালের ব্যবস্থা করায় আমরা খুবই খুশি। এ সময়ে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ সচিব মো. মজিবুর রহমান, মৎস্য অফিস প্রতিনিধি মো. কাওসার আহম্মেদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য বিবেকানন্দ দেবনাথ, ইউনিয়ন তথ্য সেবা প্রতিনিধি মো. হায়দার মিয়া সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu