1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় ব্যাপক উৎসাহ উদ্দীপনায় শান্তিপূর্ণ ভাবে ইউপি নির্বাচন অনুষ্ঠিত

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১
  • ১৯৭ সময় দর্শন

পটুয়াখালীর গলাচিপায় ভোটারের ব্যাপক উপস্থিতিতে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ৪টি ইউনিয়নে শান্তিপূর্ণ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার আমখোলা, গোলখালী, চিকনিকান্দী ও রতনদী তালতলী ইউনিয়ন পরিষদের সাধারণ নিবার্চন অনুষ্ঠিত হয়েছে। ২১ জুন সোমবার সকাল থেকে ভোটারদের ব্যাপক উপস্থিতিতে ভোটকেন্দ্রগুলোতে উৎসবে পরিনত হয়।

সকাল থেকেই প্রতিটি কেন্দ্রে ভোটারদের লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এদিন উপজেলার ৪টি ইউপির কোন কেন্দ্রে অপ্রীতিকর কোন ঘটনার খবর পাওয়া যায়নি।

নির্বাচনের সার্বিক পরিস্থিতি সরেজমিনে দেখার জন্য উপজেলা প্রশাসন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিষ কুমার এবং গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) এম আর শওকত আনোয়ার বেশ কয়টি ভোট কেন্দ্র পরিদর্শন করেন এবং উপস্থিত ভোটারদের সাথে কথা বলেন।

এ সময় একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে উপজেলা প্রশাসন সকলের সহযোগিতা কামনা করেন। সেই সাথে নির্ভয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট প্রদানের নিশ্চয়তা প্রদান করেন।

এদিকে নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপক্ষভাবে অনুষ্ঠিত করার লক্ষে ২১ বিজিবি খুলনা জোনের মেজর বদরুল আলমের নের্তৃত্বে ৩২ জনের একটি টিম নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করেন।

উপজেলা নির্বাচন কমিশনার মো. জাহাঙ্গীর আলম বলেন, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপক্ষভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ভোটাররা অনেক খুশি।

৪টি ইউনিয়নের নির্বাচনে প্রতিটিতে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থীরা টানা দ্বিতীয় বারের মতো বিপুল ভোটে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

উক্ত নির্বাচনে আমখোলা ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী কামরুজ্জামান মনির পেয়েছেন ৭ হাজার ৬৪১ ভোট, উক্ত নির্বাচনে গোলখালী ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী মো. নাসিরউদ্দিন হাওলাদার পেয়েছেন ৭ হাজার ২৫৩ ভোট, উক্ত নির্বাচনে রতনদী তালতলী ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী গোলাম মস্তফা খান পেয়েছেন ৪ হাজার ৮২১ ভোট এবং উক্ত নির্বাচনে চিকনিকান্দী ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী সাজ্জাদ হোসেন রিয়াদ পেয়েছেন ৮ হাজার ১৪৯ ভোট।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu