1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

লালমনিরহাটে পাটক্ষেত ৎেকে গৃহবধুর মরদেহ উদ্ধার

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১
  • ২০৬ সময় দর্শন

লালমনিরহাটে একটি পাট ক্ষেত থেকে জেলেখা বেগম (২১) নামে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আলমগীর নামে একজনকে আটক করেছে।

বৃহস্পতিবার (২৪ জুন) বিকেলে সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের রতিপুর (বড় মসজিদ) ফকিরটারী এলাকার একটি পাট ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত জেলেখা বেগম ওই এলাকার মৃত দেলোয়ার হোসেনের মেয়ে। স্থানীয় ও থানা পুলিশ জানায়, গোকুন্ডা ইউনিয়নে বিকেলের দিকে বড় মসজিদের পাশে মুল সড়ক থেকে একটি পাট ক্ষেতের ভিতরে কিছু একটা পড়ে তাকতে দেখতে পাওয়া যায়।

কাছে গেলে সেখানে একটি মহিলার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে থানায় খবর দিলে থানা পুলিশ এসে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

নিহত জেলেখার মা জরিনা বেগম জানায়, আমি অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাই। আজো অন্যের বাড়িতে কাজ করছিলাম। বিকেলের দিকে পাশের বাড়ির এক মহিলা ডেকে এনে বলে আপনার মেয়ের লাশ পাওয়া গেছে।

কথাটি শোনার সাথে সাথে তিনি ঘটনা স্থলে গিয়ে তার মেয়ের লাশ শনাক্ত করেন। তিনি আরো বলেন, দুই মাস আগে কুড়িগ্রাম জেলা শহরের হালাগড় এলাকর মঞ্জুরুল ইসলাম নামে একজনের সাথে তার মেয়ে জেলেখার বিয়ে হয়।

বিয়ের পর থেকে প্রায় সে আমাকে দেখতে আসে। ৪ দিন আগে গত শনিবার স্বামীর বাড়ি কুড়িগ্রাম যাবে বলে বাড়ি থেকে বিকেলে বাহির হয়।

তারপর তার মেয়ে স্বামীর বাড়িতেই আছে বলে জানেন তিনি। তবে সেখানে গেছে কি না তাদের মোবাইল না থাকায় খোঁজ নিতে পারেন নি তিনি। উল্লেখ্য, ৭ বছর আগেও একই এলাকার আইয়ুব আলী নামে একজনের সাথে জেলেখার বিয়ে হয়।

সেখানে স্বামী-স্ত্রীর মধ্যে বনি বনা না হওয়ায় তাদের মধ্যে বিয়ে বিচ্ছেদ হয়। সেই ঘরে তার ৬ বছরের একটি পুত্র সন্তানও আছে। লালমনিরহাট সদর থানার ওসি শাহ আলম বলেন, ঘটনা স্থলে অফিসার পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে।

জিজ্ঞাসাবাদের জন্য্য আলমগীর নামে একজনকে থানায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিক তদন্ত শেষে লাশটি ময়নাতদন্তে পাঠানো হচ্ছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu