1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বাগেরহাটে থেকে শুরু হয়েছে ৭ দিনের লকডাইন

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১
  • ১৭৩ সময় দর্শন

বাগেরহাট জেলায় আজ বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শুরু হয়েছে ৭ দিনের কঠোর লকডাইন। লকডাইনের প্রথম দিনে রাজধানী ঢাকাসহ সারা দেশের সাথে দূরপাল্লা পরিবহন ও জেলার মধ্যে গণপরিবহন ও নৌযান চলাকালে বন্ধ রয়েছে।

লকডাউনে কথা জানতে না পেরে ঘর থেকে বের হওয়া মানুষ গণপরিবহন না পেয়ে ভোগান্তিতে পড়েছে। জেলা ও উপজেলা সদরে অধিকাংশ দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠার বন্ধ রয়েছে। তবে, বেলা বাড়ার সাথে সাথে বাগেরহাট শহর ও উপজেলা সদরে অধিকাংশ চায়ের দোকানসহ মাঝেমধ্যে দুই একটি দোকান খোলা দেখা গেছে।

লকডাউনের প্রথম দিনেই সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্য বিধি মানার অনিহা দেখা গেছে। সকাল থেকেই শহরের বিভিন্ন জায়গায় ঘুরে দেখা গেছে এমন চিত্র।

মোড়ে মোড়ে চেকপোস্ট বসানো থাকলেও সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্যবিধি মানার আগ্রহ খুবই কম। শহরের প্রধান কাঁচাবাজার, মাছ বাজার, মৎস্য অবতারণ কেন্দ্র কেবি বাজার কোথাও যেন স্বাস্থ্যবিধি মানার বালাই নেই।

শহরের প্রবেশদারগুলোতে চেকপোস্ট থাকলেও ভিতরের চিত্র উল্টো। লোকজন মাস্ক ছাড়াই ঘোরা ফেরা করছে। লাকডাউন কার্যকরে মাঠে রয়েছে ১০টি ভ্রম্যমান আদালত।

স্বাস্থ্যবিধি মানার জন্য শহরে থেকে জেলা তথ্য অফিস ও রেডেক্রিসেন্টের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। কেউ যেন জরুরি কাজ ব্যতিত ঘর থেকে বের হতে নিষেধ করা হচ্ছে।

এদিকে জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো খোলা থাকবে। দেশের আমদানী-রপ্তানী বানিজ্যে বিষয়টি প্রধ্যন্য দিয়ে মোংলা বন্দর এই লকডাইনের আওতা মুক্ত রাখা হয়েছে। মোংলা বন্দর জেটি ও পশুর চ্যানেলে নোঙ্গর করা জাহাজের নাবিকরা মোংলা বন্দরে নামতে দেয়া হচ্ছে না।

বৃহস্পতিবার বাগেরহাটে নতুন করে ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার হার ৩৪ শতাংশ। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ায়েছে ২ হাজার ৭৯৪ জন।

করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৩ জন। জেলা সদরে করোনা ডেডিকেটেড হাসপাতাল ও ৮টি উপজেলা হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন ৯১ জন।

হোম কোয়ারেন্টাইনে রয়েছে ৬২৭ জন। এই অবস্থায় বাগেরহাট জেলায় করোনা সংক্রামণের হার ৪০ থেকে ৭৩ শতাংশের মধ্যে ওঠানামা করায় বুধবার বিকালে জেলা করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জেলা মনিটরিং কমিটির সভা শেষে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান ৭ দিনের লকডাউন জারি করেন।

 

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu