1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় ঘূর্ণিঝড় প্রস্তুতি বিষয়ে গণসচেতনতামূলক মাঠ মহড়া-২০২১

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : বুধবার, ২৩ জুন, ২০২১
  • ১৭১ সময় দর্শন

পটুয়াখালীর গলাচিপায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের ঘূর্ণিঝড় প্রস্তুতি বিষয়ে গণসচেতনতামূলক এক মাঠ মহড়া-২০২১ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ জুন) বিকাল ৪টায় উপজেলার গলাচিপা সদর ইউনিয়নের বিপিসি মাধ্যমিক বিদ্যালয় মাঠে ঘূর্ণিঝড় প্রস্তুতি বিষয়ে গণসচেতনতামূলক এই মাঠ মহড়ার আয়োজন করা হয়।

মহড়া অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক (সিপিপি) বরিশাল মো. শাহাবুদ্দিন মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম দেলোয়ার হোসেন, গলাচিপা সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান হাদি, গলাচিপা উপজেলা টিম লিডার (সিপিপি) আবু হেনা মো. শোয়েব, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, গলাচিপা সদর ইউনিয়নের টিম লিডার (সিপিপি) মো. দেলোয়ার হোসাইন প্রমুখ।

“দুর্যোগে প্রস্তুতি সারাণ, আনবে টেকসই উন্নয়ন” এমন শ্লোগানে শুরু হওয়া অনুষ্ঠানে ঘূর্ণিঝড়ের সময় আতঙ্কিত না হয়ে ঘূর্ণিঝড় পরবর্তী করণীয় বিষয়ের উপর মহড়া করা হয়।

মহড়া অনুষ্ঠান শেষে সেরা অভিনেতা-অভিনেত্রীকে পুরষ্কৃত করা হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিটের টিম লিডার ও ডেপুটি টিম লিডারসহ সিপিপির শতাধিক স্বেচ্চাসেবকবৃন্দ উপস্থিত ছিলেন। এমনকি উপজেলার ৫ শতাধিক মানুষ উক্ত মহড়া বেশ উপভোগ করেন শিক্ষনীয় কর্মসূচি হিসেবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu