1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : বুধবার, ২৩ জুন, ২০২১
  • ১৬৫ সময় দর্শন

পটুয়াখালীর গলাচিপায় স্বাস্থ্যবিধি মেনে যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে।

বুধবার (২৩ জুন) ভোর ৬টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং সকাল ৯টায় দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করে উপজেলা আওয়ামী লীগ।

পরে বেলা ১১টায় দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ দে’র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. হারুন অর রশিদ মিয়া, সাবেক সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম, সহ সভাপতি হাজী মু. মজিবর রহমান. যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মু. শাহ আলম, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহীন শাহ, সাংগঠনিক সম্পাদক তপন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন, প্রচার সম্পাদক আজিজুর রহমান বাবলু ভূঁইয়া, আওয়ামী লীগ নেতা মাইনুল ইসলাম রনো, আওয়ামী লীগ নেতা ও চিকনিকান্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাজ্জাদ হোসেন রিয়াদ, দপ্তর সম্পাদক ও গোলখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মু. নাসির উদ্দিন হাওলাদার প্রমুখ। আলোচনা শেষে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu