1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

আরব আমিরাতের মানবাধিকারকর্মীর লন্ডনে রহস্যজনক মৃত্যু!

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ১৮৯ সময় দর্শন

ব্রিটেনের রাজধানী লন্ডনে রহস্যজনকভাবে গাড়ি দুর্ঘটনায় নিহত হয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রখ্যাত মানবাধিকার কর্মী ও রাজনৈতিকভাবে ভিন্ন মতাবলম্বী আলা আস-সিদ্দিক।

এরইমধ্যে তার মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সংগঠনের কর্মী, সাংবাদিক এবং লেখকরা সন্দেহ পোষণ করেছেন।

ব্রিটেনভিত্তিক আলকাস্ত সংস্থার নির্বাহী পরিচালক ছিলেন আস-সিদ্দিক। সংস্থাটি সংযুক্ত আরব আমিরাত এবং পারস্য উপসাগরীয় দেশগুলোতে বৃহত্তর স্বাধীনতা এবং উন্নত মানবাধিকার পরিস্থিতি তৈরির জন্য কাজ করে আসছে।

আস-সিদ্দিকের মৃত্যুতে শোক প্রকাশ করে তার সংস্থা আল-কাস্ত এক বিবৃতিতে বলেছে, সংস্থার নির্বাহী পরিচালকের মৃত্যুতে এই সংস্থা গভীর শোক প্রকাশ করছে যিনি আরব আমিরাতের মানবাধিকার আন্দোলনের আইকন।

গত ১৯ জুন আস-সিদ্দিক গাড়ি দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে এই বিবৃতিতে জানানো হয়।

বিবৃতিতে আরো বলা হয়েছে, “তার অক্লান্ত পরিশ্রম, অন্যকে সাহায্য করার আন্তরিকতা, সমস্যাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, মানবাধিকার রক্ষায় তার শক্তিশালী অবস্থান ও ভালো কাজে তার প্রচেষ্টার কথা বহু মানুষ স্মরণ করবে।”

আস-সিদ্দিকের মৃত্যুর সংবাদ শুনে মানবাধিকার কর্মীরা দ্রুত সেখানে উপস্থিত হন এবং ষড়যন্ত্রমূলকভাবে আরব আমিরাত কর্তৃপক্ষ এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে তারা অভিযোগ করেন।

এ নিয়ে অনেক সাংবাদিক ও মানবাধিকার কর্মী সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট দিয়েছেন। সূত্র: পার্সটুডে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu