1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

মাদারীপুরে লকডাউনে রাস্তাঘাট জনসমাগম কম

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ১৯৭ সময় দর্শন

মাদারীপুরে শুরু হয়েছে সাতদিনের কঠোর লকডাউন। মঙ্গলবার ভোর থেকে শুরু হওয়া এই লকডাউন কার্যকর থাকবে ৩০ জুন পর্যন্ত।

লকডাউনের প্রভাবে বিভিন্ন হাটবাজারে লোক সমাগম তুলনা মুলক কম। মাদারীপুর থেকে ছেড়ে যায়নি দুরপাল্লার কোন যাত্রীবাহি পরিবহন।

শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ চেক পোস্ট বসিয়েছে। বন্ধ রয়েছে যাত্রীবাহি বাসসহ সব ধরনের গণপরিবহন।

মাদারীপুর পুলিশ সুপার গোলাম মস্তফা রাসেল বলেন, ‘বিভিন্ন হাটবাজার ও গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। গণপরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে।

যাতে মানুষ অপ্রয়োজনের ঘরের বাইরে না থাকে সেদিকে খেয়াল রেখে পুলিশ কাজ করছে। এ কারণে রাস্তাঘাট, হাটবাজারে লোক সমাগম কমে এসেছে।’

মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন,‘ কঠোর লকডাউন কার্যকর করতে জেলা প্রশাসন ও পুলিশের সমন্বয় মাঠে একাধিক ভ্রাম্যমান টিম কাজ।

তারা সাধারণ মানুষকে সচেতন করতে কাজ করছে। এছাড়াও ক্ষেত্র বিশেষ আইন অমান্য করলে মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তিও দেয়া হবে।’ তিনি আরও জানান, ‘জেলায় করোনা ভাইরাস বৃদ্ধি পাওয়া ও পাশ^বর্তী উপজেলায় ভারতের ভ্যারিয়েন্ট পাওয়ার কারণে

এই লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ ব্যাপারে সোমবার রাতে গণবিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসন। এরপর পরই জেলার তথ্য অফিসের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ স্থানে করোনা ভাইরাস প্রতিরোধ ও লকডাউন বাস্তবায়নে সচেতনামূলক মাইকিং করা হয়েছে।’

মাদারীপুর জেলার সিভিল সার্জন ডা. সফিকুল ইসলাম জানান, ‘গোপালগঞ্জের কোটালাপাড়া উপজেলায় ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া গেছে।

এটি সীমান্তবর্তী এলাকা মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কাছে। এতে মাদারীপুরে রয়েছে চরম ঝুঁকিতে। এছাড়া গত ২৪ ঘন্টায় ৪৮টি নমুনা পরীক্ষায় ১৮ জন শনাক্ত হয়েছে।

নমুনা পরীক্ষায় সংক্রমণের হার ৩৭.৫ শতাংশ। ফলে জেলায় করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা বাড়ছে।’

প্রসঙ্গত, জেলায় করোনা ভাইরাসে এখন পর্যন্ত ২০ হাজার ২শ’ ৪৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ২ হাজার ৫শ’ ৩৪ জন এ রোগে আক্রান্ত হয়েছেন।

এখন পর্যন্ত ২ হাজার ২শ’ ৫৯জন সুস্থ্য হয়েছেন। চিকিৎসাধীন রয়েছেন ২শ’ ৪৫ জন। এরমধ্যে আইসোলেশনে একজন ও হোম আইসোলেশনে ২শ’ ৪৪ জন। এছাড়া গত ২৪ ঘন্টায় একজনের মৃত্যু হয়েছে। এতে জেলায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩১ জনে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu