1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ময়মনসিংহের ভালুকায় কাভার্ড ভ্যানের চাপায় নিহত ৩

মোঃমিজানুর রহমান বাহার ভালুকা উপজেলা প্রতিনিধি:
  • আপডেটের সময় : সোমবার, ২১ জুন, ২০২১
  • ২১৭ সময় দর্শন

ময়মনসিংহের ভালুকায় কাভার্ড ভ্যানের চাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের চালক, হেলপার ও হেলপারের এক ভাতিজা নিহত হয়েছেন। রোববার রাত ৩ টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ জানায়, ঢাকা-ময়মনসিংহ সড়কের ভালুকা উপজেলার হরিবাড়ি ইউনিয়নের লবনকোটা এলাকায় ময়মনসিংহগামী একটি ট্রাকের চাকা বিকল হয়।

ট্রাকটি দাঁড় করিয়ে বিকল হওয়া চাকা প্রতিস্থাপনের সময় পেছন দিক থেকে একটি কাভার্ড ভ্যান চাপা দেয় চালক শাহ অালম গাজী (৫০), হেলপার রবিউল মাঝি (২৫) ও তার ভাতিজা রাব্বী (২৪) কে।

এতে ঘটনাস্থলেই শাহ আলম এ রবিউলের মৃত্যু হয়। স্থানীয়রা উদ্ধার করে রাব্বীকে হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়। নিহত শাহ আলম ময়মনসিংহের ফুলপুর উপজেলার আমুয়াকান্দা এবং রবিউল ও রাব্বীর বাড়ি ঝালকাঠির কেফায়েতনগর গ্রামে।

ভরাডোবা হাইওয়ে থানার উপ-পরিদর্শক জিয়াউল হক বলেন, কাভার্ডভ্যানের চাপায় একটি ট্রাকের চালক-হেলপারসহ ৩জন নিহত হয়েছেন। ক্ষতিগ্রস্থ ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। কাভার্ড ভ্যানটি আটক করা যায়নি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu