1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

পুলিশ বিনা ওয়ারেন্টে সাইফুলকে ধরে বন্দুক ঠেকিয়ে গুলি করে: ফখরুল

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ২১ জুন, ২০২১
  • ১৮৫ সময় দর্শন

মানুষের কল্যাণে কাজ না করে সরকার ক্ষমতার দাম্ভিকতায় ত্রাস সৃষ্টির মাধ্যমে দেশকে গভীর সঙ্কটে নিপতিত করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি অভিযোগ করেছেন, সরকার সারাদেশে গুম, খুন, অপহরণ ও বিচারবর্হিভূত হত্যা চালিয়ে দেশকে ত্রাসের রাজ্যে পরিণত করেছে।

সোমবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

গ্রেপ্তারের পর সাবেক ছাত্রদল নেতা সাইফুল ইসলামের পায়ে গুলি এবং তার বাম পা কেটে ফেলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি এ বিবৃতি দেন।

ঘটনার বর্ণনা দিয়ে বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গত ১৭ জুন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলামকে নগরির বায়েজিদ এলাকা থেকে পুলিশ বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করে।

এরপর তার পায়ে বন্দুক ঠেকিয়ে গুলি করে। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার পঙ্গু পাসপাতালে ভর্তি করা হয়। পঙ্গু হাসপাতালে তার বাম পা কেটে ফেলতে হয়েছে।

মির্জা ফখরুল বলেন, এ ঘটনার নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই।

যেখানে আইন-শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব দেশের মানুষের জান-মালের নিরাপত্তা বিধান করা, সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য ক্ষমতাসীনদের খুশি করার লক্ষ্যে বিরোধী দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপর অন্যায় করে যাচ্ছে।

বিএনপি মহাসচিব বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পুলিশ দিয়ে হামলা করে বিরোধী মতের নেতাকর্মীদেরকে জখম, গুলি করে পঙ্গু করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করে এই মাফিয়া সরকার রাষ্ট্র ক্ষমতা দীর্ঘায়িত করার সকল অপচেষ্টা অব্যাহত রেখেছে। এই উদ্দেশ্য পূরণে সরকার দিন-দিন দানবীয় রূপ ধারণ করছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu