1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ঢাকায় ‘ডন সাগর’ ও ‘মুন্না গ্রুপ’ কিশোর গ্যাংয়ের ১৬ সদস্য আটক: র‍্যাব

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ২১ জুন, ২০২১
  • ১৭৭ সময় দর্শন

রাজধানীর হাজারীবাগ ও দারুস সালাম থেকে ‘ডন সাগর গ্রুপ’ ও ‘মুন্না গ্রুপ’ নামের দুটি কিশোর গ্যাংয়ের ১৬ জনকে আটক করেছে র‍্যাব। এসময় তাদের কাছ থেকে ছুরি, চাপাতি ও ক্ষুর উদ্ধার করা হয়েছে।

আটকরা বিভিন্ন দলে ভাগ হয়ে ডাকাতি, ছিনতাই, মাদক সেবন, ইভটিজিং ও চাঁদাবাজি করতো।

র‍্যাব বলছে, বিভিন্ন এলাকায় এই কিশোরেরা দীর্ঘদিন রাস্তাঘাটে দলবদ্ধভাবে ডাকাতি, ছিনতাই, মাদক সেবন, ইভটিজিং ও চাঁদাবাজি করতো। এভাবে এলাকায় ত্রাস তৈরি করেছিল তারা।

এ ছাড়া আধিপত্য বজায় রাখতে অন্যান্য কিশোর গ্যাংয়ের সঙ্গে সশস্ত্র সংঘর্ষেও লিপ্ত হওয়ার নজিরও রয়েছে।

আজ বছিলায় র‌্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব ২-এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার সাইফুল আলম।

তিনি জানান, রোববার তাদের আটক করা হয়েছে।

র‍্যাবের দাবি, আটক এই কিশোররা রাস্তাঘাটে দলবদ্ধভাবে চাঁদাবাজি করত। আধিপত্য বজায় রাখতে অন্য কিশোর গ্যাংয়ের সঙ্গে সংঘর্ষেও জড়িয়ে পড়ে।

তাদের অনেকেই বিভিন্নভাবে চুল কাটিয়ে, রং করে টিকটক ভিডিও করতো। অনেকের হাতে গ্যাংয়ের নাম লিখিত ট্যাটু আছে।

আটককৃতরা হলেন- শাকিল হাওলাদার (১৮), মুরাদ হোসেন (২০), মামুন খান (১৮), রিফাদ হোসেন (১৮), মো. রায়হান (১৮), হাসান শেখ (১৯), মো. হাসনাইন (১৯), নাসির উদ্দিন আলবানী (১৯), জয় চন্দ্র ঘোষ (১৯) সাগর, সরফরাজ আহমেদ রিমন,  পলাশ হোসেন(৩২), মুন্না, রাসেল, উজ্জল হোসেন। তাদের কাছ থেকে ১১টি ছুরি, ১টি চাপাতি, ৩টি হোল্ডিং চাকু, ১টি ক্ষুর উদ্ধার করা হয়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu