1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

চীনাদের ভারতীয় ভিসা দেওয়ার ক্ষেত্রে কড়াকড়ি

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২০
  • ৩৭৬ সময় দর্শন

ভারত-চীন সীমান্ত উত্তেজনা অব্যাহত। সীমান্ত সমস্যা এখনও শান্ত হয়নি। এ আবহে চীনা নারিকদের ভারতীয় ভিসা ছাড়পত্রের বিষয়ে আরও কড়া হচ্ছে দিল্লি। বাড়তি নজর দেওয়া হচ্ছে চীনাদের ভিসা দেওয়ার ক্ষেত্রে।

ঠিক যেমনটা প্রতিবেশী দেশ পাকিস্তানীদের ভিসা দেওয়ার ক্ষেত্রে আগে থেকেই এ ধরনের কড়া ব্যবস্থা রয়েছে। এবার সীমান্ত উত্তেজনার মধ্যে চীনাদের ভিসা দেওয়ার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হচ্ছে ভারতে।

কেন্দ্রীয় সরকারের এক নোটে পররাষ্ট্র মন্ত্রককে জানানো হয়েছে যে যেসব চীনা ব্যক্তি বা চীনা সংস্থার অস্তিত্বের সঙ্গে ভারতের উদ্বেগ জড়িয়ে রয়েছে বলে মনে করা হচ্ছে, তাদের বা সেই সংস্থার কার্যকলাপ নজরদারিতে রাখতে হবে। এছাড়া তাদের ভিসা দেওয়ার আগে নিরাপত্তার বিষয়টি যাচাই করা হবে।

চলতি বছরের জুলাই মাসের শেষের দিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়, চীনা থিংক ট্যাংক, বুদ্ধিজীবী, ব্যবসায়ী গোষ্ঠীদের নিয়ে চীন সরকার বিশ্বব্যাপী ‘আউটরিচ সিস্টেম’ তৈরি করেছে। চীনা স্বার্থ চরিতার্থ করতে বিভিন্ন দেশে এ ‘আউটরিচ সিস্টেম’কে কাজে লাগানো হয়ে থাকে।

এ সিস্টেমের সঙ্গে যুক্ত ব্যক্তিদের কাজ হলো অন্য দেশে গিয়ে নীতি প্রণয়নকারী, রাজনৈতিক দল, বিভিন্ন নেতৃত্ব, করপোরেট, শিক্ষাবিদসহ নানান গোষ্ঠীকে প্রভাবিত করার চেষ্টা করা। বহু ক্ষেত্রে এ সিস্টেমের সদস্যরা গুপ্তচরবৃত্তির কাজও করছে।

এ কারণে ভারতের সরকারি শীর্ষস্তর থেকে চীনা সংস্থার সঙ্গে নানা চুক্তি ৩৬০ ডিগ্রি পর্যালোচনা করা হবে বলে জানানো হয়েছে। তবে এক্ষেত্রে উদ্বেগের অন্যতম কারণ হতে পারে চীন থেকে ভারতে ওষুধের উপাদান আমদানির বিষয়টি। বেইজিংয়ের পদক্ষেপে ভারতে ওষুধের ঘাটতি বা মূল্য বৃদ্ধি হতে পারে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu