1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ভারতে ব্ল্যাক ফাঙ্গাসে দুই হাজারের বেশি মানুষের মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ২১ জুন, ২০২১
  • ১৯০ সময় দর্শন

করোনার পাশাপাশি প্রাণঘাতি ব্ল্যাক ফাঙ্গাসের বিরুদ্ধেও লড়াই করছে ভারত। এরই মধ্যে দেশটিতে দুই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া শনাক্ত হয়েছে গ্রিন, হোয়াইট ও ইয়োলো ফাঙ্গাস, যা উদ্বেগে ফেলেছে চিকিৎসকদের।

করোনা থেকে সেরে উঠতে থাকা রোগীরা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন ব্ল্যাক ফাঙ্গাসে। এরই মধ্যে ৩১ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে এই ফাঙ্গাসে, মৃত্যুর সংখ্যাও দুই হাজার একশ’র বেশি।

এই অবস্থায় দেশটিতে ব্ল্যাক ফাঙ্গাসের চিকিৎসায় ব্যবহৃত ইনজেকশনের চাহিদা কয়েক গুণ বেড়েছে। এরই সুযোগ নিচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী।

রোববার দেশটির রাজধানী নয়াদিল্লিতে এক চিকিৎসকের বাসায় অভিযান চালিয়ে কয়েক হাজার নকল ইনজেকশন জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটকও হয়েছেন বেশ কয়েকজন।

এদিকে মধ্যপ্রদেশের পর এবার পাঞ্জাবে এক ব্যক্তির দেহে গ্রিন ফাঙ্গাসের সংত্রমণ ধরা পড়েছে। করোনা আক্রান্ত ওই ব্যক্তিকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এর আগে ভারতের বিভিন্ন রাজ্যে হোয়াইট ও ইয়োলো ফাঙ্গাসের সংক্রমণ শনাক্ত হয়। সাধারণত কোভিড থেকে সুস্থ হয়ে উঠা ব্যক্তিদের দেহে এসব ছত্রাকের সংক্রমণ দেখা যাচ্ছে।

তবে করোনার চেয়েও এই ফাঙ্গাসে মৃত্যুহার বেশি হওয়ায় উদ্বিগ্ন দেশটির চিকিৎসকেরা।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu