1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

রাজশাহী মেডিক্যালে করোনা সংক্রমণ ও উপসর্গে মৃত্যু ১৩

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ২১ জুন, ২০২১
  • ১৯৩ সময় দর্শন

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে।

মৃতদের মধ্যে ছয়জনের করোনা পজিটিভ ছিল এবং ছয়জন করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন। আর করোনা নেগেটিভ হয়েও মারা গেছেন একজন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আজ সোমবার (২১ জুন) এসব তথ্য জানিয়েছেন।

রামেক হাসপাতালের পরিচালক বলেন, গতকাল রবিবার (২০ জুন) সকাল ৯টা থেকে আজ সোমবার (২১ জুন) সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে ১৩ জন মারা গেছেন।

মৃতরা চাঁপাইনবাবগঞ্জের ছয়জন, রাজশাহীর তিনজন, নাটোরের তিনজন এবং নওগাঁর একজন।

এদিকে, হাসপাতালটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৬২ জন।

এ নিয়ে হাসপাতালের করোনার জন্য নির্ধারিত ৩০৯ শয্যার বিপরীতে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন ৪০২ জন। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৪ জন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu